OnePlus তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসের লিস্টে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। চীনের বাজারে এই ফোনটি OnePlus 15T নামে পেশ করা হয়েছে। এই ফোনে বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং লেটেস্ট চিপসেট দেওয়া হয়েছে। যেসব ইউজাররা পারফরমেন্স এবং গেমিং পছন্দ করেন এই ফোনটি মূলত তাদের জন্য লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
OnePlus 15T ফোনে 6.32-ইঞ্চির Full-HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 60Hz থেকে 165Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। তবে 165Hz রিফ্রেশ রেট শুধুমাত্র নির্দিষ্ট গেমের ক্ষেত্রেই অ্যাক্টিভ হবে। এই ফোনটির স্ক্রিন 1,800nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এই ডিসপ্লেতে TUV Rheinland সার্টিফিকেশন যোগ করা হয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের খুব একটা ক্ষতি হবে না।

প্রসেসিঙের জন্য OnePlus 15T ফোনে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে। এর সঙ্গে এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ টেকনোলজি দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে “E-Sports Triple-Core” সেটআপ এবং “Wind Chaser Gaming” কর্নেল যোগ করা হয়েছে, যা গেমিঙের ক্ষেত্রে সুন্দর এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।
OnePlus 15T ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50MP का Sony Ultra Vision প্রাইমারি সেন্সর এবং 3.5x অপটিক্যাল জুমের ক্ষমতাসম্পন্ন 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। এই ফোনের ক্যামেরা 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি সেগমেন্ট OnePlus 15T ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে এবং কোম্পানির পক্ষ থেকে এর নাম রাখা হয়েছে “Glacier Battery”। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি ফুল চার্জ করার পর 22.8 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W SuperVOOC ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
OnePlus 15T ফোনটি Android 16 বেসড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G, Wi-Fi 7, Bluetooth, NFC এবং USB Type-C পোর্ট যোগ করা হয়েছে।
OnePlus 15T ফোনটির বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে CNY 4,299 অর্থাৎ প্রায় 58,100 টাকা। একইভাবে 16GB + 1TB টপ মডেল CNY 5,699 অর্থাৎ প্রায় 78,100 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Healing White Chocolate, Pure Cocoa এবং Relaxing Matcha কালার অপশনে সেল করা হবে।
আজ অর্থাৎ 25 মার্চ থেকে চীনে OnePlus 15T ফোনটির সেল শুরু হয়েছে। ফোনটির গ্লোবাল লঞ্চ সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে এই ফোনটি ভারতে OnePlus 15s নামে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।










