200MP পেরিস্কোপ ক্যামেরা, Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর সহ লিক হল OnePlus 16 ফোনের ফিচার

OnePlus 2026 এ তাদের নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ ফোনের জন্য সমালোচনায় রয়েছে। এখনও পর্যন্ত এই ফোনটি লঞ্চ হতে অনেকটাই সময় বাকি রয়েছে, তবে এখন থেকে আপকামিং ফোনের বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসে চলেছে। এবার OnePlus 15 ফোনের আপগ্রেডেড OnePlus 16 ফোনটির তথ্য লিক হয়েছে। তাই আপকামিং ফোনের পারফরমেন্স এবং ক্যামেরার ক্ষেত্রে বড় আপগ্রেড পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 16 ফোনের ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী আপকামিং OnePlus 16 ফোনটিতে আসন্ন নতুন Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসর 2nm প্রসেসে তৈরি করা হতে পারে। এই চিপসেটে LPDDR6 RAM সাপোর্ট করতে পারে। এটি LPDDR5 এর তুলনায় বেশি ফাস্ট বলে মনে করা হয়। রিপোর্ট অনুযায়ী LPDDR6 এর সর্বোচ্চ ব্যান্ডউইথ প্রায় দ্বিগুণ হতে পারে। এটি 6.4Gbps থেকে বেড়ে প্রায় 14.4Gbps পর্যন্ত পাওয়া যাবে। এই ধরনের ফাস্ট মেমরি বিশেষ করে অন-ডিভাইস জেনেরেটিভ AI এবং হেভি ডেটা প্রসেসিঙের জন্য অপ্টিমাইজ করা হয়ে থাকে।

আসন্ন নতুন প্রসেসর এবং লেটেস্ট RAM সহ OnePlus 16 ফোনটির পারফরমেন্স এবং পাওয়ার এফিসিয়েন্সির ক্ষেত্রে বড় পরিবর্তন পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তবে মেমরি বাড়ানোর জন্য ফোনটির দামও বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ বেস ভেরিয়েন্টের দাম 5000 ইউয়ান (অর্থাৎ প্রায় 70,000 টাকা) টাকা হতে পারে।

ডিসপ্লের দিক দিয়ে OnePlus 16 ফোনটি বেশ শক্তিশালী হতে পারে। এই ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড OLED প্যানেল দেওয়া হতে পারে। এই স্ক্রিন 200Hz বা 240Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। একইসঙ্গে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। ফোনটি OxygenOS 17 বেস্ড Android 17 সহ লঞ্চ করা হতে পারে।

রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OnePlus 16 ফোনটিতে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। নতুন লিক অনুযায়ী ফোনটিতে 200MP Samsung HP5 পেরিস্কোপ টেলিফটো সেন্সর দেওয়া হতে পারে। এছাড়া ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে।

প্রথমে অক্টোবর মাসে চীনের বাজারে আপকামিং OnePlus 16 ফোনটি লঞ্চ করা হতে পারে। তবে নভেম্বর মাসের দিকে গ্লোবাল বাজারে ফোনটি পেশ করা হতে পারে। এই ফোনটি লঞ্চ হতে বেশ কয়েক মাস বাঁকি রয়েছে, তবে এখনও পর্যন্ত ইউজাররা সবচেয়ে শক্তিশালী OnePlus ফোন পাবেন বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here