Home খবর লিক হল OnePlus 16R ফোনের স্পেসিফিকেশন, থাকতে পারে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং তিনটি 50MP ক্যামেরা

লিক হল OnePlus 16R ফোনের স্পেসিফিকেশন, থাকতে পারে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং তিনটি 50MP ক্যামেরা

সম্প্রতি OnePlus এর নাম্বার সিরিজের OnePlus 16 স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এই সিরিজের অধীনে OnePlus 16R ফোনটি পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। এবার লিকের মাধ্যমে আপকামিং ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। কোম্পানির ফোনটি Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। 2026 সালের ডিসেম্বর মাসে বা 2027 সালের শুরুতেই ফোনটি ভারতের বাজারে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 16R ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

OnePlus 16R ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

টিপস্টারের বক্তব্য অনুযায়ী আপকামিং OnePlus 16R ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এই চিপসেটের কারণে ফোনটিতে অসাধারণ পারফরমেন্স উপভোগ করা যাবে। প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে আগের OnePlus 15R ফোনের Snapdragon 8 Gen 5 প্রসেসরের তুলনায় আপগ্ৰেড পাওয়া যাবে।


আসন্ন OnePlus 16R ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। একই ফিচার আগের OnePlus 15R ফোনটিতেও দেওয়া হয়েছে।

OnePlus 16R ফোনটিতে আপগ্ৰেডেড ক্যামেরা সেটআপ থাকতে পারে। লিক অনুযায়ী ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। এতে একটি টেলিফটো লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে। এতে ইউজাররা দূরের ছবি তোলা এবং পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে সুন্দর এক্সপেরিয়েন্স পাবেন।

আগের OnePlus 15R ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। তাই নতুন মডেলে টেলিফটো লেন্স যোগ করা হলে তা ক্যামেরা সেট‌আপকে আরও সুন্দর করে তুলবে। তবে তৃতীয় সেন্সর এবং অন্যান্য ক্যামেরা ফিচার সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ব্যাটারির দিক দিয়ে OnePlus 16R ফোনে বড় আপগ্ৰেড পাওয়া যাবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 7,500mAh এর বেশি ক্যাপাসিটি ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনে 9,000mAh পর্যন্ত ব্যাটারি থাকতে পারে।

জানিয়ে রাখি OnePlus 15R ফোনটিতে 7,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তাই বড় ব্যাটারির জন্য আপকামিং ফোনটিতে দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে। তবে OnePlus 16R ফোনের চার্জিং স্পীড এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি।

OnePlus 16R ফোনের সম্ভাব্য লঞ্চ টাইমলাইন

2026 সালের ডিসেম্বর বা 2027 শুরুতেই OnePlus 16R স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। ফোনটি আপগ্ৰেডেড প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি সহ পেশ করা হতে পারে। ফলে ফোনটি একটি অসাধারণ বিকল্প হয়ে উঠতে পারে।