কিছু দিন আগে ফ্ল্যাগশিপ কিলার নামে পরিচিত ওয়ানপ্লাস ভারতে তাদের ‘ওয়ানপ্লাস 9’ সিরিজ পেশ করেছিল। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে OnePlus 9, OnePlus 9 Pro এবং OnePlus 9R স্মার্টফোন লঞ্চ করা হয়। এবার কোম্পানি তাদের ঘরোয়া মার্কেটে OnePlus 9R ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। টেক ওয়েবসাইট ডিজিটাল চ্যাট স্টেশনের পক্ষ থেকে এই খবর পাওয়া গেছে। নতুন রিপোর্ট অনুযায়ী চীনে OnePlus 9R ফোনটি ভারতের চেয়ে কম দামে সেল করা হতে পারে। ভারতে OnePlus 9R ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 চিপসেট এবং 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ করা হয়েছে।
OnePlus 9R
কোম্পানির পক্ষ থেকে তাদের OnePlus 9R ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.55 ইঞ্চির FHD+ Fluid AMOLED পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে এবং এর পিক্সেল ডেনসিটি 402 পিপিআই। ফোনের ডিসপ্লের তিন দিক বেজল লেস এবং নিচের দিকে অল্প চিন পার্ট রয়েছে।
OnePlus 9R ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমযুক্ত কোম্পানির কাস্টম ইউআই অক্সিজেন ওএস এর সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 640 জিপিইউ যোগ করা হয়েছে। 5জি কানেক্টিভিটিযুক্ত এই ফোনটিতে LPDDR5 RAM এবং UFS 3.1 স্টোরেজ টেকনোলজি রয়েছে।
ফোটোগ্রাফির জন্য OnePlus 9R এর ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এফ/1.7 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং OIS টেকনোলজিযুক্ত 48 মেগাপিক্সেলের Sony IMX586 প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউসহ এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের Sony IMX481 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের মোনোক্রোম লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের Sony IMX471 ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি পাওয়ার ব্যাকআপের জন্য এতে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 15 মিনিট চার্জ করে এই ফোনটি পুরো দিন ব্যবহার করা যাবে। ভারতে OnePlus 9R এর 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটির 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 43,999 টাকা। কোম্পানির পক্ষ থেকে OnePlus 9R ফোনটি কার্বন ব্ল্যাক ও লেক ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
