Home খবর সামনে এল OnePlus Ace 3 এর ডিসপ্লে ডিটেইলস, জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন এবং লঞ্চ ডেট

সামনে এল OnePlus Ace 3 এর ডিসপ্লে ডিটেইলস, জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন এবং লঞ্চ ডেট

সম্প্রতি OnePlus চীনে তাদের OnePlus 12 লঞ্চ করেছিল। এবার আশা করা হচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি চীনের বাজারে OnePlus Ace 3 পেশ করবে। টেক জগতে কানাঘুষো চলছে এই ফোনটি গ্লোবাল মার্কেটে OnePlus 12R নামে রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে পেশ করা হবে। লিকের মাধ্যমে এই ফ্ল্যাগশিপ ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। এবার জনপ্রিয় টিপস্টার DigitalChatStation ফোনের ডিসপ্লে স্পেসিফিকেশন শেয়ার করেছেন। এই ফোনের ডিসপ্লে এই মাসে চীনে লঞ্চ করা OnePlus 12 ফোনের মতোই (মাপ বাদে) ডিসপ্লে থাকবে বলে জানানো হয়েছে।

OnePlus Ace 3 এর ডিসপ্লে

টিপস্টারের বক্তব্য অনুযায়ী OnePlus Ace 3 ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড এবং কার্ভড কর্নার সহ 6.78-ইঞ্চির BOE X1 ডিসপ্লে থাকতে পারে। লিক অনুযায়ী এতে OnePlus 12 এর মতো একইরকম পীক ব্রাইটনেস এবং পিডব্লিউএম ডিমিং পাওয়া যাবে।

জানিয়ে রাখি OnePlus 12 ফোনে 6.82 ইঞ্চির কোয়াড এইচডি+ LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1,440 x 3,168 পিক্সেল রেজোলিউশন, 4,500 নিটস ব্রাইটনেস এবং 2160Hz পিডব্লিউএম ডিমিং সাপোর্ট করে। ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্য অনুযায়ী OnePlus Ace 3 ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর, 100W ফাস্ট চার্জিং, 5500mAh ব্যাটারি এবং ফুল মেটাল ফ্রেম থাকতে পারে।

OnePlus Ace 3 এর লঞ্চ টাইমলাইন

এক্স (টুইটার)-এ শেয়ার করা এক চাইনিজ রিটেইলার ওয়েবসাইটের স্ক্রিনশট অনুযায়ী চীনে 17 ডিসেম্বর, 2023 তারিখে OnePlus Ace 3 ফোনটি লঞ্চ করা হতে পারে।

OnePlus Ace 3 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন