Home খবর আগামী 26 ডিসেম্বর চীনে লঞ্চ হতে চলেছে OnePlus Ace 5 সিরিজ, জেনে নিন ডিটেইলস

আগামী 26 ডিসেম্বর চীনে লঞ্চ হতে চলেছে OnePlus Ace 5 সিরিজ, জেনে নিন ডিটেইলস

ওয়ানপ্লাস চীনের মার্কেটে তাদের ‘OnePlus Ace 5′ স্মার্টফোন সিরিজ লঞ্চ করার জন্য প্রস্তুত। বেশ কিছু দিন ধরেই এই স্মার্টফোন সিরিজের সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসছিল। Ace 5 সিরিজের অধীনে OnePlus Ace 5 এবং Ace 5 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি OnePlus Ace 5 সিরিজের চীনের লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। জানিয়ে রাখি একইসঙ্গে চীনে OnePlus Ace 5 সিরিজের প্রি-বুকিং শুরু হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Ace 5 সিরিজের প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

OnePlus Ace 5 এর চীনের লঞ্চ ডেট

ওয়ানপ্লাস তাদের অফিসিয়াল সাইটের মাধ্যমে আগামী 26 ডিসেম্বর চীনে OnePlus Ace 5 সিরিজ লঞ্চ করা হবে বলে জানিয়েছে। ভারতীয় সময় অনুযায়ী 12:00 pm একটি ইভেন্টের মাধ্যমে ফোনটি পেশ করা হবে। জানিয়ে রাখি সামান্য কিছু পরিবর্তনের সঙ্গে গ্লোবাল এবং ভারতীয় বাজারেও OnePlus Ace 5 সিরিজ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে আগামী 7 জানুয়ারি ভারতীয় বাজারে OnePlus 13 সিরিজ পেশ করা হবে।

OnePlus Ace 5 সিরিজের ডিজাইন (লিক)

লিক ইমেজ অনুযায়ী OnePlus Ace 5 সিরিজের ফোনের ব্যাক প্যানেলে রাউন্ড ক্যামেরা মডিউল থাকবে। এটা কিছুটা বাঁদিক ঘেঁষে অবস্থিত এবং কিছুটা বক্সের মতো দেখতে। একইসঙ্গে ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে। এছাড়াও প্রমোশনাল ইমেজের মাধ্যমে OnePlus Ace 5 সিরিজ হোয়াইট, গ্রিন এবং ব্ল্যাক কালার অপশনে দেখা গেছে। তবে Ace 5 প্রো ফোনটির পার্পল, হোয়াইট এবং ব্ল্যাক কালার অপশন প্রকাশ্যে এসেছে।

OnePlus Ace 5 সিরিজের স্পেসিফিকেশন (লিক)