OnePlus এর আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus Ace 6 Ultra ক্রমাগত সমালোচনায় ছেয়ে রয়েছে। এই ফোনটি সম্পর্কে আগেও তথ্য শেয়ার করা হয়েছে। এবার কোম্পানির চায়না প্রেসিডেন্ট Louis Lijie এই ফোনটির নতুন টেকনোলজি এবং ডিজাইনের ঝলক দেখিয়েছেন। এর সঙ্গে আল্ট্রা-হাই রিফ্রেশ রেট এবং কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।
OnePlus Ace 6 Ultra ফোনটির “Ace Awakening” কালার অপশন ডিজাইনের দিক থেকে বেশ ইউনিক দেখতে। এই ফোনে 3D ইনগ্ৰেভিং প্রসেস ব্যাবহার করা হয়েছে, ফলে সরাসরি ব্যাক প্যানেলে আলোর আভা ফুটে উঠবে। ডার্ক ম্যাট কালারের ব্যাক প্যানেলে সার্কিট-ইন্সপায়ার্ড প্যাটার্ন দেওয়া হয়েছে, যা ভার্টিক্যাল শেপে “ACE” লেখাটি ফুটিয়ে তোলে। এতে পার্পল আভা দেখা যাবে। মাঝ বরাবর অবস্থিত OnePlus লোগো এই ডিজাইনের মধ্যে সহজেই ব্লেন্ড হয়ে যায়। ফোনটির ক্যামেরা মডিউল রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার শেপে তৈরি করা হয়েছে, যা ফোনটির লুক আরও সুন্দর করে তোলে।
আপকামিং OnePlus Ace 6 Ultra ফোনে 165Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যথাযথ মেলবন্ধন ঘটিয়ে ফুল-ফ্রেম স্টেবল গেমিং এক্সপেরিয়েন্স দেওয়া সবচেয়ে বড় সমস্যার কাজ। 165Hz রিফ্রেশ রেটে স্টেবল পারফরমেন্স পাওয়ার জন্য চিপসেট, ডিসপ্লে, থার্মাল ম্যানেজমেন্ট, টাচ রেসপন্স এবং গেম অপটিমাইজেশনের মধ্যে টপ লেভেল ইন্টিগ্রেশন থাকা আবশ্যক। এই কারণে এই ফোনটিতে হাই-এন্ড শুটিং গেমের ক্ষেত্রে থ্রটলিং ছাড়াই স্মুথ ফ্রেম রেট পাওয়া যেতে পারে।
ব্র্যান্ড হেড Louis Lijie জানিয়েছেন, বিগত সময়ে ইউজারদের দৃষ্টিভঙ্গির যথেষ্ট পরিবর্তন ঘটেছে। তিনি আরও বলেন শুধুমাত্র পীক পারফরমেন্স দেওয়াই কোম্পানির লক্ষ্য নয়, বরং ফুল চার্জ থেকে ফোন বন্ধ হওয়া পর্যন্ত ক্রমাগত স্টেবল গেমিং এক্সপেরিয়েন্স দেওয়া কোম্পানির উদ্দেশ্য।
প্রসেসিঙের জন্য OnePlus Ace 6 Ultra ফোনে MediaTek Dimensity 9500 চিপসেট যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে BOE এর সঙ্গে ডেভেলপ করা 165Hz থাকতে পারে। বিশেষভাবে শুটিং গেমের কথা মাথায় রেখে এই ফোনটি তৈরি করা হচ্ছে, ফলে এতে ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনে 8,500mAh ব্যাটারি থাকতে পারে, যা এই সেগমেন্টে বেশ ইউনিক। এই ফোনটি 12GB+256GB, 12GB+512GB, 16GB+256GB, 16GB+512GB এবং 16GB+1TB ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
OnePlus Ace 6 Ultra ফোনের ফ্রন্ট প্যানেলে 16MP ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। Redmi K90 Max ফোনটির সঙ্গে এই ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই দুটি ফোনে একই ধরনের চিপসেট, ব্যাটারি এবং রিফ্রেশ রেট পাওয়া যাবে। যারা চীনে রয়েছেন তাঁরা OnePlus Ace 6 Ultra ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।











