শীঘ্রই লঞ্চ হতে পারে OnePlus Ace 6 Ultra স্মার্টফোন, প্রকাশ্যে এল 8500mAh ব্যাটারি এবং 165Hz ডিসপ্লে

OnePlus তাদের Ace সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং ফোনটি OnePlus Ace 6 Ultra নামে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিগত কয়েক দিন ধরেই ক্রমাগত এই আপকামিং ফোনের লিক প্রকাশ্যে আসছে। এবার কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে নতুন আভাস দেওয়া হয়েছে। তাই শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Ace 6 Ultra ফোনের ডিটেইলস সম্পর্কে।

সম্প্রতি OnePlus China এর প্রেসিডেন্ট Li Jie Louis জানিয়েছেন শীঘ্রই একটি নতুন “OnePlus Ace” স্মার্টফোন লঞ্চ হবে। এই আপকামিং ফোনটির নাম OnePlus Ace 6 Ultra হবে বলে অফিসিয়ালি জানানো হয়নি, তবে এই নামে ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কিছু দিন আগেই ফোনটি চীনের MIIT সার্টিফিকেশন প্ল্যাটফর্মে PMB110 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। এই সার্টিফিকেশন লিস্টিং থেকে আভাস পাওয়া যায় খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করা হবে।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী OnePlus Ace 6 Ultra ফোনটিতে 165Hz হাই রিফ্রেশ রেট সাপোর্টেড 6.8-ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। ফলে দুর্দান্ত গেমিং এবং স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

প্রসেসিঙের দিক দিয়ে OnePlus Ace 6 Ultra ফোনটি শক্তিশালী হতে পারে, কারণ এতে MediaTek Dimensity 9500 প্রসেসর থাকতে পারে। একইসঙ্গে ফোনটিতে 8,500mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে, ফলে এটি সেগমেন্টের অন্যতম ডিভাইস হয়ে উঠতে পারে। জানিয়ে রাখি ফোনটি 12GB+256GB, 12GB+512GB, 16GB+256GB, 16GB+512GB এবং 16GB+1TB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য OnePlus Ace 6 Ultra ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে রেয়ার সাইডে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে।

OnePlus Ace 6 Ultra ফোনটি Black এবং Titanium কালার অপশনে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি Redmi K90 Max ফোনের প্রতিদ্বন্দ্বী হতে পারে। রিপোর্ট অনুযায়ী উভয় ফোনেই একই প্রসেসর, ব্যাটারি এবং রিফ্রেশ রেট থাকতে পারে। ইতিমধ্যেই Redmi তাদের আপকামিং স্মার্টফোনের টিজার জারি করছে।

জানিয়ে রাখি এখনও পর্যন্ত গ্লোবাল বাজারে OnePlus ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে যে হারে লিক ও অফিসিয়াল তথ্য প্রকাশ্যে আসছে, তা দেখে মনে করা হচ্ছে শীঘ্রই OnePlus Ace 6 Ultra ফোনটি লঞ্চ করা হবে। চীনের ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আগামী দিনে এই বিষয়ে যেকোনো তথ্য আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

(সোর্স)

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here