শীঘ্রই ওয়ানপ্লাস তাদের OnePlus Ace 7 স্মার্টফোন লঞ্চ করতে পারে। আগেই এই ফোনের সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছে। এবার Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে একটি OnePlus স্মার্টফোন লিস্টেড হয়েছে। লিস্টিতে ফোনটি PMS110 মডেল নাম্বার সহ স্পট হয়েছে। তাই ফোনটি Ace 7 নামে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। ফোনটিতে Qualcomm এর Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 16GB পর্যন্ত RAM দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Ace 7 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
OnePlus Ace 7 ফোনের গীকবেঞ্চ লিস্টিং
Geekbench লিস্টিঙে OnePlus এর ফোনটি PMS110 মডেল নাম্বার সহ দেখা গেছে। এতে Qualcomm এর SM8850 প্রসেসর দেওয়া হয়েছে। এটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী OnePlus Ace 7 ফোনে এই প্রসেসর দেওয়া হতে পারে। তাই এটি Ace 7 ফোনের লিস্টিং বলে মনে করা হচ্ছে, তবে এখনও এটি নিশ্চিত নয়।
লিস্টিং অনুযায়ী ফোনটিতে প্রায় 16GB RAM থাকতে পারে। ফোনটি Android 17 অপারেটিং সিস্টেম সহ কাজ করতে পারে। একইসঙ্গে ফোনটিতে কোম্পানির ColorOS 17 ইন্টারফেস থাকতে পারে। জানিয়ে রাখি ফোনটি Geekbench 6 এর সিঙ্গেল কোর টেস্টে 3,510 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 10,766 স্কোর পেয়েছে।
OnePlus Ace 7 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
বর্তমানে পাওয়া লিক অনুযায়ী আপকামিং OnePlus Ace 7 ফোনটিতে 6.78 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 1.5K রেজোলিউশন এবং 185Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। লিক হওয়া তথ্য সঠিক হলে ফোনে হাই রিফ্রেশ রেট গেমিং এবং অসাধারণ ডিসপ্লে এক্সপেরিয়েন্স পাওয়া যাবে
প্রসেসিঙের জন্য ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটি 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ সহ একটি দারুণ বিকল্প হয়ে উঠতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত জানানো হয়নি।
লিক অনুযায়ী আসন্ন OnePlus Ace 7 ফোনে 9,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 100W বা 120W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
আপকামিং ফোনের ব্যাক প্যানেলে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP সেকেন্ডারি ক্যামেরা থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনে বিল্ট-ইন কুলিং ফ্যান দেওয়া হতে পারে। ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং এবং হেভি প্রসেসিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে।
রিপোর্ট অনুযায়ী OnePlus Ace 7 সিরিজের অধীনে একাধিক মডেল পেশ করা হতে পারে। এতে OnePlus Ace 7, Ace 7T এবং Ace 7 Ultra কোনগুলি লঞ্চ করা হতে পারে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত OnePlus Ace 7 ফোনের লঞ্চ এবং সেল ডিটেইলস সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। আগামী দিনে এই বিষয়ে জানানো হবে বলে মনে করা হচ্ছে। আপকামিং ফোনটি মিড বাজেট সেগমেন্টে একটি ভালো অপশন হতে পারে।
