ওয়ানপ্লাসের Ace সিরিজের ফোনগুলি সাধারণত পারফরমেন্স-ফোকাসড স্মার্টফোন হয়ে থাকে। এবার কোম্পানি তাদের আপকামিং OnePlus Ace 7 ফোনের জন্য শিরনামে রয়েছে। ইতিমধ্যেই OnePlus Ace 6 ফোনের সাক্সেসার সম্পর্কিত তথ্য প্রকাশ্যে আসছে। তাই আপকামিং ফোনটি বড় আপগ্রেড সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Ace 7 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী 2026 সালের চতুর্থ কোয়ার্টারে OnePlus Ace 7 ফোনটি লঞ্চ করা হতে পারে। চীনের টিপস্টার Smart Pikachu এর বক্তব্য অনুযায়ী ফোনে Qualcomm এর আপকামিং ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। অর্থাৎ এটি আগের মডেলে উপস্থিত Snapdragon 8 Elite প্রসেসরের চেয়ে আপগ্রেডেড হতে চলেছে। এই চিপসেট হাই-এন্ড গেমিং এবং হেভি টাস্কের জন্য উল্লেখযোগ্য।
এইবার OnePlus এর আপকামিং OnePlus Ace 7 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এতে অ্যাক্টিভ কুলিং সিস্টেম দেওয়া হতে পারে। সম্প্রতি লঞ্চ হওয়া OnePlus Ace 6 Ultra ফোনেও একই ফিচার দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই অ্যাক্টিভ কুলিং সিস্টেম দীর্ঘক্ষণ পর্যন্ত গেম খেলার পরও দারুণ থার্মাল ম্যানেজমেন্ট এবং স্থির পারফরমেন্স দিতে সক্ষম। তাই এটি এই সেগমেন্টে যথেষ্ট উল্লেখযোগ্য হয়ে উঠবে।
আসন্ন ফোনে ‘আল্ট্রা-হাই রিফ্রেশ রেট’ প্যানেল ব্যাবহার করা হবে বলে শোনা গেছে। এখনও পর্যন্ত আপকামিং ফোনের সঠিক রিফ্রেশ রেট সম্পর্কে জানা যায়নি, তবে ইন্ডাস্ট্রির ট্রেন্ডের হিসাবে রিফ্রেশ রেট 165Hz এর ওপরে যেতে পারে। বেশ কিছু লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ ফোনে 240Hz প্যানেল দেওয়া হতে পারে, এর ফলে ইউজাররা স্মুথ ভিজুয়াল উপভোগ করতে পারবেন।
সাধারণ OnePlus Ace সিরিজ শক্তিশালী পারফরমেন্স সহ মিড প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হয়। কোম্পানি আপকামিং OnePlus Ace 7 ফোনের ক্ষেত্রেও একই ধাঁরা বজায় রাখবে বলে মনে করা হচ্ছে। অসাধারণ কুলিং সিস্টেম এবং ডিসপ্লে সহ ফোনটি মূলত গেমিং ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।
আপাতত OnePlus Ace 7 ফোনের ব্যাটারি, ক্যামেরা এবং ডিজাইন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে লিকের মাধ্যমে পাওয়া তথ্য সঠিক হলে পারফরমেন্সের দিক দিয়ে OnePlus Ace 7 ফোনটি একটি দারুণ অপশন হতে পারে। এখনও ফোনটি লঞ্চ হতে বেশ কয়েক মাস বাকি রয়েছে। আগামী দিনে এই বিষয়ে নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
