Home খবর লিক হল OnePlus Ace 7 ফোনের কুলিং ফ্যান সহ ডিজাইন, থাকতে পারে ডুয়েল-এয়ারফ্লো সিস্টেম

লিক হল OnePlus Ace 7 ফোনের কুলিং ফ্যান সহ ডিজাইন, থাকতে পারে ডুয়েল-এয়ারফ্লো সিস্টেম

বর্তমানে OnePlus তাদের নতুন OnePlus Ace 7 স্মার্টফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। আগেই এই ফোনের সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছিল। চীনের বাজারে ফোনটি পেশ করা হতে পারে। এরপর অন্য কোন নামে ফোনটি ভারত সহ গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে। ফোনটিতে অসাধারণ গেমিং এক্সপেরিয়েন্সের জন্য এতে অ্যাক্টিভ কুলিং ফ্যান দেওয়া হতে পারে। কারণ টিপস্টার Digital Chat Station (DCS) জানিয়েছেন ফোনটিতে কুলিং সিস্টেম থাকবে। টিপস্টারের বক্তব্য থেকে আপকামিং ফোনের নাম জানা যায়নি। তবে স্মার্টফোনটি Ace 7 নামে লঞ্চ করা হতে পারে।

OnePlus Ace 7 ফোনে থাকতে পারে বিশেষ কুলিং সিস্টেম

লিক অনুযায়ী আপকামিং OnePlus Ace 7 ফোনের কুলিং সিস্টেম প্রসেসর ও ফোনের পেছনের অংশ উভয়ের হীট কন্ট্রোল করার ক্ষেত্রেই কার্যকর হতে পারে। এর ফলে দীর্ঘ সময় পর্যন্ত গেমিং বা হেভি প্রসেসিঙের সময় ফোনটির পারফরমেন্স বজায় থাকবে।

টিপস্টার জানিয়েছেন এই আপকামিং ফোনে গরম হাওয়া সাইডের দিক থেকে বার করা এবং নিচের দিক থেকে ঠান্ডা হাওয়া টানার সিস্টেম থাকতে পারে। এর ফলে গেম খেলার সময় গরম হাওয়া সরাসরি ইউজারদের হাতের দিকে যাবে না। এর সঙ্গে এই ফোনে AI টেম্পারেচার সেন্সর এবং কোম্পানির পেটেন্টেড টেকনোলজি থাকবে বলে জানানো হয়েছে। কুলিং ফ্যানের ফলে সৃষ্ট আওয়াজ এবং ভেতরে ধূলো ঢোকার সমস্যা কম করার জন্য অপ্টিমাইজেশান করা হতে পারে।

OnePlus Ace 7 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী OnePlus Ace 7 ফোনটিতে 6.78-ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 185Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

প্রসেসিঙের জন্য OnePlus Ace 7 স্মার্টফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। টিপস্টার জানিয়েছেন কুলিং সিস্টেমের দৌলতে ফোনটি গেমিঙের দিক দিয়ে Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর সহ ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে এটি শুধুমাত্র লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে এবং আপাতত বর্তমানে এই সংক্রান্ত অফিসিয়াল টেস্ট বা বেঞ্চমার্ক লিস্টিঙের জন্য অপেক্ষা করতে হবে।

ফটোগ্রাফির জন্য আপকামিং OnePlus Ace 7 ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এতে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP সেকেন্ডারি ক্যামেরা থাকতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য 9000mAh ফোনটিতে বড় ব্যাটারি দেওয়া হতে পারে। দ্রুত চার্জ করার জন্য ফোনে 100W বা 120W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। ফোনটি Android 17 বেস্ড ColorOS 17 সহ লঞ্চ করা হতে পারে।

OnePlus এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Ace 7 ফোনের সম্পর্কে জানানো হয়নি। তাই কুলিং ফ্যান, ক্যামেরা, ব্যাটারি এবং ডিসপ্লে সংক্রান্ত তথ্য শুধুমাত্র লিক বা রিপোর্ট হিসাবে মনে করা উচিৎ।