OnePlus-এর সম্পর্কে খবর শোনা যাচ্ছে কোম্পানি নতুন স্মার্টফোন OnePlus Ace লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওয়ানপ্লাসের আপকামিং স্মার্টফোন OnePlus Ace ফোনটিকে সর্বপ্রথম চিনে লঞ্চ করা যেতে পারে। চিনের পরে এই স্মার্টফোনটিকে গ্লোবাল সহ ভারতীয় মার্কেটে লঞ্চ করা যেতে পারে। কিন্তু এখনো পর্যন্ত কোম্পানি আসন্ন এই স্মার্টফোনের সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য শেয়ার করেনি। ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটিকে Geekbench-এর ডেটাবেসে স্পট করা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে কোম্পানির আপকামিং স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং ফিচার লিক হয়েছে। এই আর্টিকেলে Geekbench ডেটাবেসে লিস্টেড হওয় OnePlus Ace সম্পর্কিত তথ্য জানানো হবে।
গীকবেঞ্চে লিস্টেড হলো OnePlus Ace
Geekbench ডেটাবেস লিস্টিঙে OnePlus Ace স্মার্টফোনটিকে মডেল নাম্বার OnePlus PGKM10 এর সাথে স্পট করা গেছে। গীকবেঞ্চে ডেটাবেসে এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 962 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 3,819 পয়েন্ট স্কোর করেছে। Geekbench লিস্টিঙের মাধ্যমে জানা গেছে OnePlus Ace ফোনটিকে MediaTek Dimensity 8100 প্রসেসর সহ পেশ করা যেতে পারে। ওয়ানপ্লাসের এই ফোনটিকে 12GB RAM সহ।পেশ করা যেতে পারে। এই স্মার্টফোনটিক Android 12 OS অপারেটিং সিস্টেমের সাথে পেশ করা যেতে পারে।
OnePlus Ace স্মার্টফোনটিকে 4,500mAh ব্যাটারি এবং 150W ফাস্ট চার্জিং সহ মার্কেটে পেশ করা যেতে পারে। OnePlus Ace স্মার্টফোনটিকে এর আগে চিনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে জানা গিয়েছিল এই ফোনটিকে 160W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে পেশ করা যেতে পারে। আপাতত ওয়ানপ্লাসের এই ফোনটির সম্পর্কে এইটুকুই তথ্য জানা গেছে।
OnePlus Ace স্মার্টফোনটিকে আগামী কোয়ার্টারে লঞ্চ করা যেতে পারে। আমরা আগেই জানিয়েছি ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটিকে সর্বপ্রথম চিনে লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটি চিনে লঞ্চ হওয়ার পরে গ্লোবালি অন্যান্য মার্কেটে প্রবেশ করতে চলেছে। আপাতত OnePlus-এর পক্ষ থেকে এই স্মার্টফোনের লঞ্চ সম্পর্কে কোনো তথ্য শেয়ার করা হয়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
