Home খবর আমাজনে 1,000 টাকার ডিসকাউন্ট সহ OnePlus Band কেনার সুবর্ণ সুযোগ

আমাজনে 1,000 টাকার ডিসকাউন্ট সহ OnePlus Band কেনার সুবর্ণ সুযোগ

OnePlus কোম্পানি এই বছর জানুয়ারিতে ওয়‍্যারেবেল সেগ্মেন্টে এন্ট্রি করে OnePlus Band লঞ্চ করেছিল। কোম্পানির এই প্রথম ফিটনেস ট্র‍্যাকার OnePlus Band টিকে আমাজন থেকে অসাধারণ ডিসকাউন্টের সাথে কিনে নিতে পারবেন। আমাজনে OnePlus Band এ 1,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই আর্টিকেলে‌র মাধ্যমে আপনাকে ওয়ানপ্লাস কোম্পানির অ্যাফোর্ডেবেল ফিটনেস ট্র‍্যাকারের ডিসকাউন্ট এবং ফিচার সম্পর্কে জানানো হবে।

OnePlus Band এ অসাধারণ ডিসকাউন্ট

OnePlus Band টিকে কোম্পানি এই বছরের শুরুতে 2,499 টাকা দামে লঞ্চ করেছিল। এখন ওয়ানপ্লাস কোম্পানি এই ফিটনেস ব‍্যান্ডে 1,000 টাকার অসাধারণ ডিসকাউন্ট দিয়েছে। অর্থাৎ আমাজনে এই ফিটনেস ব‍্যান্ডটিকে 1,499 টাকা দামে কেনা যাবে। এতো কম দামে OnePlus ব‍্যান্ডটি Mi Band 5/6, Realme Band 2 এবং Honor Band 6 এর তুলনায় গ্রাহকদের কাছে একটি অসাধারণ বিকল্প। OnePlus Band টিকে কোম্পানি ব্ল‍্যাক কালার অপশনে পেশ করেছে।

OnePlus Band এর ফিচার

OnePlus Band ফিটনেস ব‍্যান্ডে 1.1-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ব‍্যান্ডে ব্রাইটনেস লেভেল এডজাস্ট করার অপশন‌ও পাওয়া যাবে এবং এই ব‍্যান্ডে কিছু ওয়াচ ফেসের সাপোর্ট পাওয়া যাবে। এই ব‍্যান্ডে টাচ এনাবেল স্ক্রিন এবং ফুল টাচ কন্ট্রোল দেওয়া হয়েছে। এই ব‍্যান্ডটি IP68 এবং 5ATM রেটিং যুক্ত।

হেল্থ ফিচার গুলির সম্পর্কে কথা বলা হলে OnePlus ব‍্যান্ডে অপ্টিকেল হার্ট রেট সেন্সর, 3-অ্যাক্সিস এক্সেলেরোমিটার, জায়রোস্কোপ এবং SpO2 সেন্সর দেওয়া হয়েছে। এই ব‍্যান্ডটিতে 13টি স্পোর্টস মোড, যেমন- আউটডোর রানিং, ইনডোর রানিং, ফ‍্যাট বার্ন রানিং, আউটডোর ওয়াক, আউটডোর সাইকেলিং,ইনডোর সাইকেলিং, ইলেপ্টিকাল ট্রেনার, রোয়িং মেশিন, ক্রিকেট, ব‍্যাডমিন্টন, পুল সুইমিং, যোগা এবং ফ্রি ট্রেনিঙের মতো ফিচার দেওয়া হয়েছে।

ওয়ানপ্লাসের এই ব‍্যান্ডে ফোন নোটিফিকেশন, কল এলার্ট, মিউজিক এবং ক‍্যামেরা কন্ট্রোল, এলার্ম, টাইমার, স্টপ‌ওয়াচ, ফাইন্ড মাই ফোন, জেন মোড় সিঙ্ক্রোনাইজেশান এবং ওয়েদার ফোরকাস্টের মতো ফিচার দেওয়া হয়েছে। ওয়ানপ্লাস কোম্পানির এই ব‍্যান্ডে 1,00mAh এর ব‍্যাটারী দেওয়া হয়েছে যা ফুল চার্জে প্রায় 2 সপ্তাহে‌র ব‍্যাক‌আপ অফার করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন