Highlights
- লিক রিপোর্টে OnePlus Nord 3 স্মার্টফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে।
- এই মোবাইলটি 32MP সেলফি এবং 50MP রেয়ার ক্যামেরা সহ লঞ্চ করা যেতে পারে।
- এই OnePlus 5G ফোনে Mediatek Dimensity 8200 দেওয়া যেতে পারে।
OnePlus 11 এবং OnePlus 11R ভারতে লঞ্চ হয়েছে। কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ নম্বর সিরিজ প্রসারিত করে ‘Nord’ সিরিজের অধীনে আরেকটি স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই লঞ্চ হবে OnePlus Nord 3 স্মার্টফোন। এই পোস্টে আপনাদের লিক রিপোর্টের মাধ্যমে সামনে আসা এই স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল লো বাজেট Vivo Y56 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন
OnePlus Nord 3 স্মার্টফোনের স্পেসিফিকেশন
- 6.5″ FHD+ 120Hz AMOLED
- 50MP OIS রেয়ার ক্যামেরা
- 32MP সেলফি ক্যামেরা
- 100W চার্জিং 5,000mAh ব্যাটারি
- MediaTek Dimensity 8200
OnePlus Nord 3 স্মার্টফোনটি MediaTek Dimensity প্রসেসরে লঞ্চ করা হবে। এই ফোনে Dimensity 8100 Max অথবা Dimensity 8200 চিপসেট দেখা যেতে পারে।16 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে iQOO Neo 7 স্মার্টফোন, যেখানে MediaTek Dimensity 8200 চিপসেট দেখা যেতে পারে। এই ফোনটি ভারতের প্রথম এমন ফোন হবে যেখানে এই চিপসেটটি থাকবে।
OnePlus Nord 3 স্মার্টফোনটির সম্পর্কে বলা হয়েছে যে এই ফোনে একটি 6.5-ইঞ্চি বড় FullHD+ ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনটি AMOLED প্যানেলে নির্মিত হবে যা 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। এই ফোনের ডিসপ্লে পাঞ্চ-হোল স্টাইলের হবে বলে মনে করা হচ্ছে। Nord 3 5G ফোনে 100W ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়ার কথাও বলা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 4,500 mAh বা 5,000 mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Nokia এর নতুন লো বাজেট Nokia G22 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন
লিক রিপোর্ট অনুযায়ী OnePlusNord 3 স্মার্টফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে। এই ফোনের ব্যাক প্যানেলে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া যেতে পারে, যা OIS ফিচার সাপোর্ট করবে। এই ফোনের ব্যাক ক্যামেরা সেটআপে একটি 8-মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল তৃতীয় সেন্সর দেখা যেতে পারে। এই OnePlus মোবাইলটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেল সেলফি সেন্সর সহ লঞ্চ করা যেতে পারে।
OnePlus Nord 3 লঞ্চ
OnePlus Nord 3 স্মার্টফোনটির লঞ্চ সম্পর্কে এখনও কোম্পানির তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এই 5G OnePlus ফোনটি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের প্রথম দিকে মার্কেটে লঞ্চ হতে পারে। যদি এমনটা হয় তাহলে আগামী মাসে অর্থাৎ মার্চে এর টিজার সামনে আসতে পারে। তবে এই ফোনটির নিশ্চিত লঞ্চ ডিটেইলস এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য কোম্পানির ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। আরও পড়ুন: 15 ফেব্রুয়ারি লঞ্চ হবে Oppo Find N2 Flip ফোল্ডেবল স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
