OnePlus আবারও তাদের কিছু মিড রেঞ্জ ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে OnePlus Nord 6, OnePlus Nord CE 6 এবং OnePlus Nord CE 6 Lite ফোনগুলির দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে OnePlus Nord CE6 Lite ফোনের 256GB মডেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে। এই মডেলের দামে 4,000 টাকা প্রাইস হাইক জারি করা হয়েছে। কোম্পানির OnePlus Nord 6 ও Nord CE6 ফোনের দামও 2,000 থেকে 3,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই পোস্টে সবকটি মডেলের নতুন দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
OnePlus Nord 6 ফোনের নতুন দাম
OnePlus Nord 6 ফোনের 8GB+256GB ভেরিয়েন্টের দাম আগে ছিল 44,999 টাকা, যা এখন বেড়ে 46,999 টাকা হয়ে গেছে। এই ফোনটির 12GB+256GB মডেলের দামও 2,000 টাকা বেড়ে গেছে, ফলে এই মডেলটি কেনার জন্য 50,999 টাকার বদলে 52,999 টাকা খরচ করতে হবে।
OnePlus Nord CE6 ফোনের নতুন দাম
OnePlus Nord CE6 ফোনের 8GB+128GB ভেরিয়েন্টের জন্য এখন থেকে ইউজারদের 35,999 টাকার পরিবর্তে 37,999 টাকা দাম দিতে হবে। একইভাবে এই ফোনের 8GB+256GB মডেলের দাম 39,999 টাকা থেকে বেড়ে 41,999 টাকা হয়ে গেছে।
OnePlus Nord CE6 Lite ফোনের নতুন দাম
OnePlus Nord CE6 Lite ফোনের দাম সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে। এই ফোনটির 8GB+128GB ভেরিয়েন্টের দাম আগে 25,999 টাকা ছিল, যা এখন 28,999 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মডেলের দাম 3,000 টাকা বেড়েছে। ফোনটির 6GB+128GB মডেলের দাম 3,000 টাকা বেড়ে 27,999 টাকা থেকে 30,999 টাকা হয়ে গেছে।
OnePlus Nord CE6 Lite ফোনটির 8GB+256GB ভেরিয়েন্টের দাম বেড়েছে সবচেয়ে বেশি। এই মডেলের দাম আগে ছিল 30,999 টাকা। তবে এবার থেকে এই মডেলটি কেনার সময় 4,000 টাকা বেশি খরচ করতে হবে। অর্থাৎ ফোনটির দাম পড়বে 34,999 টাকা।
কেন বেড়েছে OnePlus ফোনের দাম?
কোম্পানির পক্ষ থেকে এই ফোনগুলির কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে বিগত বেশ কয়েক মাস ধরে OnePlus সহ বিভিন্ন স্মার্টফোন কোম্পানি তাদের ডিভাইসের দাম বাড়িয়ে চলেছে। স্মার্টফোন কম্পোনেন্ট কস্ট, সাপ্লাই চেইন সংক্রান্ত খরচ এবং মার্কেট কন্ডিশনের কারণে এই প্রাইস হাইক ঘটে চলেছে।
OnePlus Nord 6, Nord CE6 ও Nord CE6 Lite ফোনের স্পেসিফিকেশন
OnePlus Nord 6 ফোনে 165Hz AMOLED ডিসপ্লে Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেট, 9000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে 50MP Sony প্রাইমারি সেন্সর এবং 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
OnePlus Nord CE6 ফোনে 144Hz 1.5K AMOLED ডিসপ্লে, Snapdragon 7s Gen 4 প্রসেসর, 8000mAh ব্যাটারি এবং 80W SUPERVOOC চার্জিং ফিচার রয়েছে। এই ফোনটিতে 50MP প্রাইমারি এবং 32MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
OnePlus Nord CE6 Lite ফোনে 6.72 ইঞ্চির 144Hz ডিসপ্লে, MediaTek Dimensity 7400 Apex চিপসেট, 7000mAh ব্যাটারি এবং 45W SUPERVOOC চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
