Home খবর লঞ্চের পর দ্বিতীয়বার বাড়ানো হয়েছে OnePlus Nord 6 ফোনের দাম! জেনে নিন নতুন দাম

লঞ্চের পর দ্বিতীয়বার বাড়ানো হয়েছে OnePlus Nord 6 ফোনের দাম! জেনে নিন নতুন দাম

আবারও OnePlus ভারতের বাজারে তাদের লেটেস্ট OnePlus Nord 6 ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। জানিয়ে রাখি লঞ্চের পর কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দাম দ্বিতীয়বার বাড়ানো হল। বর্তমানে প্রায় সমস্ত কোম্পানিই তাদের ডিভাইসের দাম বাড়িয়ে চলেছে। মূলত মেমরি কস্ট এবং মেমরি চিপের ঘাটতির কারণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির নতুন দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।

এর আগে 20 মে 2026 কোম্পানি তাদের OnePlus Nord 6 ফোনটির দাম বাড়িয়েছিল। সেই সময় ফোনটির 8GB + 256GB মডেলের দাম 3,000 বাড়িয়ে 41,999 টাকা করে দেওয়া হয়েছিল। এক‌ইভাবে 12GB + 256GB মডেলের দাম 5,000 টাকা বেড়ে 46,999 টাকা হয়ে গেছে। এবার কোম্পানির পক্ষ থেকে উভয় মডেলের দাম 1,000 টাকা করে বাড়ানো হয়েছে।

OnePlus Nord 6 ফোনের নতুন দাম

বর্তমানে OnePlus Nord 6 ফোনের 8GB + 256GB মডেলের দাম বাড়িয়ে 42,999 টাকা করে দেওয়া হয়েছে। এই ফোনের 12GB+256GB মডেলের দাম বেড়ে 47,999 টাকা হয়ে গেছে। ইতিমধ্যে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজনে ফোনটির নতুন দাম লাইভ করে দেওয়া হয়েছে। পরপর দুবার প্রাইস হাইকের পর Nord 6 ফোনটিকে এখন থেকে বেশি প্রিমিয়াম ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে।

OnePlus Nord 6 ফোনের স্পেসিফিকেশন

OnePlus Nord 6 ফোনে 6.79-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 3600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে গোরিলা গ্লাস Victus+ প্রোটেকশন যোগ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর রয়েছে। এই ফোনটিতে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য OnePlus Nord 6 ফোনে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 9,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP প্রাইমারি Sony LYTIA-600 সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

OnePlus Nord 6 ফোনের বিকল্প হিসাবে iQOO, Realme ও Xiaomi ব্র্যান্ডের বিভিন্ন স্মার্টফোন যথেষ্ট উল্লেখযোগ্য। তবে যারা বড় ব্যাটারি এবং হাই রিফ্রেশ রেট ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য আজ‌ও Nord 6 ফোনটি দারুণ অপশন। ইউজাররা তাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী স্মার্টফোন কিনতে পারেন।