ভারতের বাজারে OnePlus তাদের মিড রেঞ্জ স্মার্টফোন OnePlus Nord 6 ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দাম 5,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। জানিয়ে রাখি শপিং সাইট আমাজন এবং ওয়ানপ্লাস ইন্ডিয়া ওয়েবসাইটে এই ফোনটির দাম আপডেট করে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির নতুন দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।
OnePlus Nord 6 ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেল 38,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, যা এখন বেড়ে 41,999 টাকা হয়ে গেছে। অর্থাৎ বেস মডেলের দাম 3,000 টাকা বাড়ানো হয়েছে। এই ফোনের 12GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টের দাম 41,999 টাকা থেকে বাড়িয়ে 46,999 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মডেলের দাম বেড়েছে 5,000 টাকা।
মূল্যবৃদ্ধির কারণে OnePlus Nord 6 ফোনটি এখন এক ধাপ ওপরের প্রাইস ক্যাটাগরিতে চলে এসেছে। এর ফলে এখন থেকে POCO X8 Pro Max এবং iQOO 15R এর মতো ফোনগুলির সঙ্গে এই ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হবে। ইন্ডাস্ট্রিতে মেমরি কম্পোনেন্টের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি দেখে প্রাইস হাইক অত্যন্ত সাধারণ একটি বিষয় হয়ে উঠেছে। ইতিমধ্যে বেশ কিছু ব্র্যান্ড তাদের একাধিক স্মার্টফোনের দাম বাড়িয়ে দিয়েছে।
OnePlus Nord 6 ফোনে 6.79-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 3600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে গোরিলা গ্লাস Victus+ প্রোটেকশন যোগ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর রয়েছে।
এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের ব্যাটারি সেগমেন্ট। পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord 6 ফোনে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 9,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP প্রাইমারি Sony LYTIA-600 সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
OnePlus Nord 6 ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66, IP68, IP69 ও IP69K রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড OxygenOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 4 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
OnePlus Nord 6 ফোনটি বড় ব্যাটারি, ফ্ল্যাগশিপ-লেভেল পারফরমেন্স এবং শক্তিশালী বিল্ড কোয়ালিটির জন্য এখনও পর্যন্ত সেগমেন্টের অন্যতম সেরা একটি বিকল্প। যারা এর চেয়ে কিছুটা কম দামে স্মার্টফোন খুঁজছেন তাঁরা Samsung, Realme ও Motorola ব্র্যান্ডের ফোনগুলি দেখতে পারেন।
