মিড বাজেট সেগমেন্টে ইউজারদের জন্য দুটি নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। আগামীকাল অর্থাৎ 7 মে OnePlus ভারতে তাদের ‘Nord’ সিরিজের অধীনে OnePlus Nord CE6 এবং OnePlus Nord CE6 Lite স্মার্টফোন পেশ করবে। মিলিটারি গ্ৰেড ডিউরেবিলিটি, অ্যাডভান্স ফিচার ও সুন্দর স্পেসিফিকেশন সহ এই 5G ফোনের ভারতে লঞ্চ লাইভ দেখার পদ্ধতি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
আগামীকাল অর্থাৎ 7 মে দুপুর 12টা থেকে ভারতে OnePlus Nord CE6 এবং OnePlus Nord CE6 Lite ফোনের লঞ্চ ইভেন্ট শুরু হতে চলেছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ইভেন্ট লাইভ দেখা যাবে। এছাড়াও ওয়ানপ্লাস ইন্ডিয়ার ইউটিউব চ্যানেল এবং শপিং সাইট আমাজনে মাইক্রো সাইটেও OnePlus Nord CE6 এবং Nord CE6 Lite ফোনের লঞ্চ দেখানো হবে।
OnePlus Nord CE6 5G ফোনে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনে ডেডিকেটেড Touch Reflex চিপ যোগ করা হবে, এর ফলে গেমিঙের সময় 3200Hz টাচ স্যাম্পেলিং রেট পাওয়া যাবে। এই ফোনটিতে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 1.5K AMOLED ডিসপ্লে থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Nord CE6 ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনটির ব্যাটারি 80W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। ভারতের বাজারে Nord CE6 ফোনটি Fresh Blue, Lunar Pearl এবং Pitch Black কালার অপশনে সেল করা হবে।
OnePlus Nord CE6 Lite ফোনে MediaTek Dimensity 7400 Apex চিপসেট থাকবে এবং এতে 144FPS মোবাইল গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।
আপকামিং OnePlus Nord CE6 Lite ফোনে 6.72-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে থাকবে, যা 1Hz থেকে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ফোনের ব্যাক প্যানেলে 50MP রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে 8MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। ভারতের বাজারে এই ফোনটি Vivid Mint এবং Hyper Black কালারে সেল করা হবে।
OnePlus Nord CE6 এবং OnePlus Nord CE6 Lite ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি যোগ করা হবে। এর পাশাপাশি জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং থাকবে। লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকেই এই ফোনদুটির দাম এবং সেল ডিটেইলস ঘোষণা করা হবে।











