OnePlus Nord CE 6 Lite ফোনে থাকতে পারে 7000mAh ব্যাটারি, 20,000 টাকার চেয়ে কম দামে হতে পারে লঞ্চ, জানুন ডিটেইলস

ভারতে OnePlus তাদের মিড-রেঞ্জ Nord সিরিজের পরিধি বিস্তার করতে পারে। এই সপ্তাহে কোম্পানি তাদের OnePlus Nord 6 ফোনটি লঞ্চ করতে চলেছে। এরপর OnePlus Nord CE 6 এবং OnePlus Nord CE 6 Lite ফোনটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। লেটেস্ট লিক অনুযায়ী মে মাসের দিকে স্মার্টফোনদুটি লঞ্চ করা হতে পারে। এবার লঞ্চের আগেই এর মধ্যে Nord CE 6 Lite ফোনটির তথ্য প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে কম দামের আপকামিং ফোনটি ইউজারদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Nord CE 6 Lite ফোনের ডিটেইলস সম্পর্কে।

OnePlus Nord CE 6 Lite ফোনটিতে 6.7 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এটি দৈনন্দিন ব্যাবহার এবং সাধারণ গেমিঙের জন্য দারুণ অপশন বলে মনে করা হতে পারে।

OnePlus Nord CE 6 Lite ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। জানিয়ে রাখি এই ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে, ফলে একবার চার্জ করলে পুরো দিনের ব্যাকআপ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা, একটি সেকেন্ডারি সেন্সর এবং সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এই ফোনটি Android 16 বেস্ড OxygenOS 16 সহ লঞ্চ করা হতে পারে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OnePlus Nord CE 6 Lite ফোনটিতে বেস ভেরিয়েন্ট 6GB RAM ও 128GB স্টোরেজ অপশন 23,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে লঞ্চের পর ফোনটির দাম 20,000 টাকার কম রাখা হতে পারে। তবে এই ফোনটির বক্সের ক্ষেত্রে চার্জার দেওয়া হবে না বলে জানা গেছে, যা OnePlus এর ক্ষেত্রে এই প্রথম দেখা যাবে। কোম্পানির ক্রমবর্ধমান খরচ সামলানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

লিক অনুযায়ী OnePlus Nord CE 6 Lite ফোনটির দাম আগের তুলনায় এর ফিচার কিছুটা বেশি হতে পারে। খুব স্বাভাবিকভাবেই আলাদাভাবে চার্জার কেনার জন্য ইউজারদের বেশি টাকা খরচ করতে হবে। তবে বর্তমান স্মার্টফোন বাজারের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে এই ট্রেন্ড ক্রমশই স্বাভাবিক হয়ে উঠছে এবং বিভিন্ন ব্র্যান্ড এই এই দিকে এগিয়ে চলেছে।

যারা বাজেট সেগমেন্টে OnePlus এর নতুন ফোনটি কেনার কথা ভাবছেন, তাঁরা Nord CE 6 Lite ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই ফোনটি ইউজারদের জন্য ভালো অপশন হতে পারে। যেসব ইউজাররা শীঘ্রই ফোন কিনতে চাইছেন, সেইসব ইউজাররা একই প্রাইস রেঞ্জে বাজারে উপস্থিত অন্যান্য অপশন দেখতে পারেন। এই বিষয়ে নতুন আপডেট আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here