চীনের বাজারে OnePlus তাদের ফ্ল্যাগশিপ OnePlus 15 এবং OnePlus Ace 6 স্মার্টফোনের পাশাপাশি নতুন OnePlus Pad 2 ট্যাবলেটটি লঞ্চ করেছে। এই শক্তিশালী ব্যাটারি এবং বড় ডিসপ্লে সহ ট্যাবটিতে MediaTek Dimensity 9400+ প্রসেসর রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Pad 2 ট্যাবলেটের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
দাম এবং সেল
চীনে OnePlus Pad 2 ট্যাবলেটটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লন করা হয়েছে। এই ট্যাবলেটের ভ্যানিলা মডেল 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 2799 ইউয়ান (প্রায় 34,750 টাকা) রাখা হয়েছে। এই স্মার্টফোনের 12GB RAM 256GB স্টোরেজ অপশন 3099 ইউয়ান অর্থাৎ প্রায় 38,550 টাকা এবং 16GB RAM + 512GB Storage স্টোরেজ অপশন 3599 ইউয়ান অর্থাৎ প্রায় 44,550 টাকা দামে পেশ করা হয়েছে।
ফিচার এবং স্পেসিফিকেশন
OnePlus Pad 2 ট্যাবলেটটিতে 3000 × 2120 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 12.1 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 3K রেজোলিউশন ডিসপ্লেতে 144Hz ডায়নামিক রিফ্রেশ রেট, 540Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 900nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ট্যাবটিতে 144fps গেমিং উপভোগ করা যাবে। সবচেয়ে বড় কথা ওয়ানপ্লাস ট্যাবলেটটির থিকনেস মাত্র 5.99mm এবং ওজন মাত্র 579 গ্রাম।
OnePlus Pad 2 ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড 16 এবং ColorOS 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ট্যাবটিতে 3.73GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 9400+ অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গেম খেলার সময় আরও ভালভাবে উপভোগ করার জন্য ট্যাবলেটটিতে 46,000mm² আল্ট্রা-লার্জ ভেপার-কুলিং সিস্টেম রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Pad 2 ট্যাবলেটটিতে শক্তিশালী 10,420mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ট্যাবলেটটিতে 67W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। জানিয়ে রাখি ট্যাবটিতে “Game Camera” ফিচার দেওয়া হয়েছে, এর মাধ্যমে গেম খেলার সময় লাইভ ছবি তোলা যাবে।
ইউজাররা OnePlus Pad 2 ট্যাবলেটটিতে কম্পিউটারের মতো WPS অফিস, মাল্টি-উইন্ডো ওয়ার্কফ্লো এবং প্রি-ইনস্টলড ফন্টসের উপভোগ করতে পারবেন। এই ট্যাবে panoramic virtual screen mode রয়েছে, এর মাধ্যমে একইসঙ্গে 3 অ্যাপ আলাদা আলাদা উইন্ডোতে ব্যবহার করা যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ট্যাবলেটটিতে 5 বছর পর্যন্ত স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে।
