ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus Pad 3 Pro ট্যাবলেট! থাকবে OnePlus 15 প্রসেসর

গত বছর ভারতে 16GB RAM এবং বড় 12140mAh ব্যাটারি সহ OnePlus Pad 3 ট্যাবলেটটি লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি ‘প্রো’ মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আপকামিং ট্যাবলেটটি টিজ করা হয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে ফোনটির নাম জানানো হয়নি, তবে ভারতের বাজারে OnePlus Pad 3 Pro ট্যাবলেটটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

শীঘ্রই ভারতের বাজারে OnePlus Pad 3 Pro ট্যাবলেটটি লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে আপকামিং ট্যাবলেটের টিজার জারি করা হয়েছে। এই টুইটের মাধ্যমে কোম্পানি Exceptional Power ট্যাগলাইনের ব্যাবহার করেছে। ফলে ট্যাবটিতে হেভি পারফরমেন্স পাওয়া যাবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে কোম্পানি অফিসিয়ালি ভারতে ট্যাবলেটের লঞ্চ ডেট ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে।


জানিয়ে রাখি আগামী 21 এপ্রিল চীনের বাজারে OPPO Pad 5 Pro ট্যাবলেটটি লঞ্চ করা হবে। এই OPPO ট্যাবলেট ডিভাইসটি ভারতের বাজারে নতুন ওয়ানপ্লাস প্যাড হিসাবে পেশ করা প্রবল সম্ভাবনা রয়েছে। চীনে OPPO Pad 5 Pro ট্যাবলেটটির প্রি-বুকিং শুরু হয়ে গেছে এবং কোম্পানির পক্ষ থেকে আসন্ন ট্যাবের ফটো ও ফিচার সম্পর্কে জানানো হয়েছে। এই ট্যাবলেটটি Dawn Gold, Mocha Brown এবং Monet Purple কালার অপশনে সেল করা হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে OPPO Pad 5 Pro ট্যাবলেটটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই কোয়ালকম প্রসেসর OnePlus Pad 3 Pro ট্যাবলেটেও দেওয়া হতে পারে। জানিয়ে রাখি এটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 4.74গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। কোম্পানির ফ্ল্যাগশিপ OnePlus 15 ফোনটিতেও একই প্রসেসর ব্যাবহার করা হয়েছে।

OnePlus Pad 3 Pro ট্যাবলেটটিতে 3.4K Ultra HD স্ক্রিন দেওয়া হতে পারে। কোম্পানি জানিয়েছে OPPO Pad 5 Pro ট্যাবলেটটিতে একই ডিসপ্লে থাকবে। এই ওপ্পো এবং ওয়ানপ্লাসের ট্যাবলেটে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি OnePlus Pad 3 ট্যাবলেটটিতে 144Hz রিফ্রেশ রেট এবং 315ppi সাপোর্টেড 13.2-ইঞ্চির 3.4K ডিসপ্লে দেওয়া হয়েছিল।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OnePlus Pad 3 Pro ট্যাবলেটটিতে LPDDR5X RAM + UFS 4.1 storage দেওয়া হতে পারে। OnePlus Pad 3 ট্যাবলেটটিতে 12140এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, অন্যদিকে Pad 3 Pro ট্যাবলেটটি 12000এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হবে। একইভাবে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

OnePlus Pad 3 ট্যাবলেটটিতে Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছে এবং থার্মাল ম্যানেজমেন্টের জন্য এতে গ্রেফিন কম্পোজিট মেটেরিয়াল সহ ভেপার কুলিং সিস্টেম রয়েছে। ভারতে এই ট্যাবলেটটির 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 49,999 টাকা এবং 16GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম 52,999 টাকা রাখা হয়েছে।

OnePlus Pad 3 ট্যাবলেটটি OxygenOS 15 সহ কাজ করে, এতে বিভিন্ন AI Features রয়েছে। কোম্পানি একইসঙ্গে Stylo 2 ও লঞ্চ করেছিল, এটি 16,000 লেভেল প্রেশার সেন্সিং সহ ব্যাবহার করা হতে পারে। এই ট্যাবলেটের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া হয়েছে। আপাতত OnePlus Pad 3 Pro ট্যাবলেটের লঞ্চ ডিটেইলস সম্পর্কিত অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here