Home খবর ভারতে লঞ্চ হল iPhone এর চেয়েও পাতলা OnePlus Pad Go 2 ট্যাবলেট, রয়েছে 12 ইঞ্চির ডিসপ্লে এবং 10050mAh ব্যাটারি

ভারতে লঞ্চ হল iPhone এর চেয়েও পাতলা OnePlus Pad Go 2 ট্যাবলেট, রয়েছে 12 ইঞ্চির ডিসপ্লে এবং 10050mAh ব্যাটারি

ভারতের বাজারে ওয়ানপ্লাস তাদের OnePlus Pad Go 2 ট্যাবলেটটি লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ট্যাবলেটটি 5G এবং Wi-Fi উভয় মডেলেই পেশ করা হয়েছে। এতে মোবাইল সিমও ব্যাবহার করা যাবে। এই ট্যাবলেটের বিশেষত্ব 12 ইঞ্চির বড় ডিসপ্লে এবং শক্তিশালী 10050mAh ব্যাটারি। আইফোন 17 সিরিজের চেয়েও কম থিকনেস এবং স্টাইলিশ লুক সহ ট্যাবলেটটি লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Pad Go 2 ট্যাবলেটের ফিচার, স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।

OnePlus Pad Go 2 ট্যাবলেটে 1980 x 2800 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 12.1 ইঞ্চির 2.8K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই IPS LCD প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, ⁠900nits পীক ব্রাইটনেস, ⁠284PPI এবং ⁠98% DCI-P3 কালার সাপোর্ট করে। এই ডিভাইসটি দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত রাখা জন্য এতে ⁠TÜV Rheinland স্মার্ট কেয়ার 4.0 সার্টিফিকেশন সহ পেশ করা হয়েছে। এই ডিসপ্লেতে টু-বডি রেশিও 88.5%।

OnePlus Pad Go 2 ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড 16 এবং OxygenOS 16 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ট্যাবলেটটিতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 Ultra অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ট্যাবলেটটি 10,06,449 AnTuTu স্কোর পেয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Pad Go 2 ট্যাবলেটটিতে 10050mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে 8 ঘন্টা, 22 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে ট্যাবলেটটিতে 15 ঘন্টা ভিডিও প্লেব্যাক বা 53 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লে টাইম উপভোগ করা যাবে। কোম্পানি জানিয়েছে OnePlus Pad Go 2 ট্যাবলেটটি প্রায় 60 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে অন থাকতে পারে। এই ট্যাবলেটটি দ্রুত চার্জ করার জন্য 33W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এতে 6.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

অনলাইন ক্লাস অ্যাটেন্ড করা বা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলার জন্য OnePlus Pad Go 2 ট্যাবলেটটির ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এর ফলে স্টুডেন্ট এবং অফিসে কাজ করা ইউজাররা এই সুবিধা উপভোগ করতে পারবেন। একইসঙ্গে ট্যাবলেটটির মাধ্যমে ছবি তোলার জন্য ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেল সেন্সর যোগ করা হয়েছে।

জানিয়ে রাখি বড় ব্যাটারি ও বড় ডিসপ্লে থাকার পরেও OnePlus Pad Go 2 ট্যাবলেটটির থিকনেস মাত্র 6.83mm। এই ট্যাবলেটটি iPhone 17 সিরিজের সমস্ত ফোনের থেকেও পাতলা। অর্থাৎ বড় সাইজ হওয়া সত্ত্বেও এতে প্রিমিয়াম ফিল ও পারফেক্ট গ্রিপ পাওয়া যায়। একদিকে 5G মডেলের ওজন 599 গ্রাম, অন্যদিকে Wi-Fi মডেলের ওজন 597 গ্রাম রাখা হয়েছে। জানিয়ে রাখি কোম্পানির ট্যাবটি মেটাল ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে।

OnePlus Pad Go 2 ট্যাবলেটের দুই পাশের প্যানেলে Quad Speakers দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 6, Bluetooth 5.4 এবং Type-C সাপোর্ট করে। ইউজারদের জন্য ট্যাবলেটটিতে Face Unlock ফিচারও যোগ করা হয়েছে। জানিয়ে রাখি OnePlus Pad Go 2 ট্যাবলেটটিতে অ্যাডভান্সড LPDDR5X RAM + UFS 2.2 স্টোরেজ ফিচার দেওয়া হয়েছে।

OnePlus Pad Go 2 5G ট্যাবলেটটি 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 32,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে এই ট্যাবলেটের Wi-Fi মডেল 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টর দাম 26,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টর দাম 29,999 টাকা রাখা হয়েছে। 5G মডেলটি Shadow Black কালার অপশনে এবং Wi-Fi মডেলটি Shadow Black ও Lavender Drift কালার অপশনে সেল করা হবে।