খবর পাওয়া গেছে OnePlus এবার 165Hz ডিসপ্লে নিয়ে টেস্টিং করছে। এই প্রথম কোম্পানি 120Hz রিফ্রেশ রেটের গণ্ডি পেরিয়ে আরও অ্যাডভান্স কোনো টেকনোলজি পেশ করতে চলেছে। আপকামিং OnePlus 15 ফোনে 1.5K ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে, তাই এই ফোনটিতেই 165Hz রিফ্রেশ রেট যোগ করা হতে পারে। এর সঙ্গে এই নতুন ডিসপ্লের টাচ আরও উন্নত করে তোলার জন্য এতে আপগ্রেডেড টাচ IC (Integrated Circuit) থাকবে বলে শোনা যাচ্ছে। টিপস্টার Digital Chat Station এই তথ্য শেয়ার করেছেন। তিনি আরও জানিয়েছেন, এই সেটআপ ডিসপ্লের স্মুথনেস এবং টাচ রেসপন্স আরও সুন্দর করে তুলবে।
জানিয়ে রাখি কোম্পানি প্রথমে তাদের মিড রেঞ্জ সিরিজে এই টেকনোলজি টেস্ট করছে। সাধারণত 165Hz এর মতো হাই রিফ্রেশ রেট প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনে দেখা যায়। প্রাথমিক টেস্টিং সফল হলে, এই ফিচার কোম্পানির টপ-লেভেল ফোনগুলিতেও দেওয়া হবে। এর আগে Digital Chat Station জানিয়েছিলেন, Xiaomi এর Redmi ব্র্যান্ডও 165Hz ডিসপ্লেতে কাজ করছে।
এছাড়া OnePlus 165Hz রিফ্রেশ রেটযুক্ত একটি ট্যাবলেটও পেশ করতে পারে। তবে এই ডিসপ্লে টেকনোলজি প্রথম কোন OnePlus ডিভাইসে দেওয়া হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। OnePlus Ace 6 সিরিজের মতো কোনো মিড রেঞ্জ সিরিজেই এই ডিসপ্লে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। লিক অনুযায়ী OnePlus Ace 6 ফোনে 1.5K রেজোলিউশন এবং 165Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
এই ফোনটিতে আলট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Snapdragon 8 সিরিজ চিপ এবং মেটাল মিড ফ্রেম থাকবে বলে জানা গেছে। তবে এতে IP68 ওয়াটার এবং ডাস্ট রেটিং যোগ করা হবে কি না, নিশ্চিত নয়।
এবার প্রশ্ন ওঠে, ইউজারদের ওপর এই ফিচারের কি প্রভাব পড়বে? সত্যি বলতে, খুব বেশি নয়। সাধারণত 165Hz ডিসপ্লে শুধুমাত্র হাই এন্ড গেমিঙের জন্য ব্যাবহৃত হয়। অথচ সাধারণ ইউজাররা 60Hz ও 120Hz ডিসপ্লের মধ্যেও তফাৎ বুঝতে পারেন না। 165Hz রিফ্রেশ রেটেও খুব বেশি বোঝার কথা না।
সম্ভবত OnePlus দৈনন্দিন ব্যাবহারের ক্ষেত্রে 165Hz রিফ্রেশ রেট ফিচার অন করবে না। কারণ এর ফলে ব্যাটারি দ্রুত ড্রেন হতে পারে এবং ইউজারদের এর ফলে তেমন কিছু লাভ হবে না। সবার আগে কোন মিড রেঞ্জ ফোনে 165Hz ডিসপ্লে দেওয়া হবে, তা জানার জন্য বর্তমানে অপেক্ষা করা হচ্ছে। এই ফিচার সহ কোম্পানির স্মার্টফোন বছরের শেষের দিকে তবে অক্টোবরে আসন্ন OnePlus 15 ফোনের আগে লঞ্চ হতে পারে।
আজকের দিনে দাঁড়িয়ে বাজারে Motorola Razr 60 Ultra ও ASUS ROG Phone 8 Pro ফোনগুলিতে 165Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে রয়েছে।










