Home খবর নতুন ট্যাবলেটে কাজ করছে OnePlus! এই বছর‌ই ভারতে হতে পারে লঞ্চ, সঙ্গে আসছে OnePlus Pad 4 Smart Keyboard

নতুন ট্যাবলেটে কাজ করছে OnePlus! এই বছর‌ই ভারতে হতে পারে লঞ্চ, সঙ্গে আসছে OnePlus Pad 4 Smart Keyboard

বিগত বেশ কিছু দিন ধরে টেক কোম্পানি ওয়ানপ্লাস সম্পর্কে বিভিন্ন কানাঘুষো শোনা যাচ্ছে, এমনকি কিছু ক্ষেত্রে তো কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। কিছু রিপোর্টে বলা হয়েছে ওয়ানপ্লাস আগামী বছর ভারতের বাজার থেকে চলে যাবে এবং দেশের মার্কেটে আর তাদের স্মার্টফোন বেচবে না। আমাদের সঙ্গে এক্সক্লুসিভ আলোচনায় ওয়ানপ্লাস ইন্ডিয়া আইওটি হেড বরুণ ঝা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন, নিচে এই বিষয়ে আলোচনা করা হল।

ভারতে লঞ্চ হবে নতুন OnePlus ট্যাবলেট

একদিকে যেখানে ওয়ানপ্লাস কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার খবর প্রকাশ্যে এসেছে, সেখানে দাঁড়িয়ে কোম্পানির এক উচ্চপদস্থ কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওয়ানপ্লাস ভারতের বাজারে একটি নতুন ট্যাবলেট ডিভাইস লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই তথ্য সামনে আসায় সেই সমস্ত খবর ভুল প্রমাণিত হয়েছে, যেখানে বলা হয়েছিল যে ভারতে ওয়ানপ্লাস স্মার্টফোন বিক্রি বন্ধ হয়ে যেতে পারে।

বরুণ ঝা এখনও পর্যন্ত কোম্পানির এই আপকামিং ট্যাবটির নাম সম্পর্কে কিছু জানায়ননি। তবে তিনি জানিয়েছেন এই বছর অর্থাৎ 2026 সালের শেষের দিকে এই নতুন OnePlus Tablet ভারতে লঞ্চ করা হবে। অপর্দিকে ওয়ানপ্লাস ট্যাবের পাশাপাশি কোম্পানি OnePlus Pad 4 Smart Keyboard-ও ভারতের বাজারে আনতে চলেছে। এই স্মার্ট কীবোর্ডটি আগস্ট মাসের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুর দিকেই বাজারে পেশ করে দেওয়া হবে।

বড় ডিসপ্লে সহ ট্যাবলেট

iPad mini এর মতো কম্প্যাক্ট ট্যাবলেট লঞ্চের বিষয়ে কোম্পানির ককি পরিকল্পনা রয়েছে? এই প্রশ্নের উত্তরে বরুণ ঝা জানিয়েছেন, বর্তমানে অধিকাংশ ইউজাররা বড় ডিসপ্লে সহ ট্যাবলেট বেশি পছন্দ করছেন। আজকের দিনে দাঁড়িয়ে OTT এবং সোশ্যাল মিডিয়ার ব্যাবহার অনেকটাই বেড়েছে। এর পাশাপাশি বড় ডিসপ্লের ট্যাবলেট শুধু ভিডিও দেখার জন্যই নয়, বরং প্রোডাক্টিভিটি, নোট লেখা, মাল্টি টাস্কিং এবং ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রেও যথেষ্ট উপযোগী। এই কারণে বর্তমানে কোম্পানি বড় বড় স্ক্রিন সহ ডিভাইসের ওপর‌ই ফোকাস করছে।

ভারতীয় মার্কেটে OnePlus Tablet সংক্রান্ত পরিসংখ্যান শেয়ার করে বরুণ ঝা জানিয়েছেন, 2026 সালের প্রথমার্ধে কোম্পানির ট্যাবলেট বিজনেস বার্ষিক 23 শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানিয়েছেন এই সময়ে শপিং সাইট আমাজনে ওয়ানপ্লাস দ্রুত বেড়ে ওঠা অ্যান্ড্রয়েড ট্যাবলেট ব্র্যান্ডগুলির লিস্টে স্থান করে নিয়েছে।