কনফার্ম হল OnePlus Turbo 6 এবং Turbo 6V ফোনের লঞ্চ ডেট, 9000mAh ব্যাটারি সহ চীনে হবে লঞ্চ

অবশেষে OnePlus তাদের OnePlus Turbo সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে আগামী 8 জানুয়ারি, 2026 চীনে OnePlus Turbo 6 এবং OnePlus Turbo 6V ফোনগুলি পেশ করা হবে। অফিসিয়াল লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে ফোনগুলি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য‌ও শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির ডিটেইলস সম্পর্কে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে OnePlus Turbo 6 ফোনটি বাজারে 12GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 512GB স্টোরেজ, 16GB RAM + 256GB স্টোরেজ এবং 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। এক‌ইভাবে এই ফোনটি Lone Black, Chasing Light Silver এবং Wilderness Green কালার অপশনে পেশ করা হবে।

অপরদিকে OnePlus Turbo 6V ফোনটি তুলনামূলক কম দামে লঞ্চ করা হবে। এই ফোনটির 8GB+256GB, 12GB+256GB এবং 12GB+512GB মডেল পেশ করা হবে। এই ফোনটি Lone Black, Nova White এবং Fearless Blue কালার অপশনে সেল করা হবে।

এখনও পর্যন্ত পাওয়া লিক এবং রিপোর্ট অনুযায়ী উভয় ফোনে ফ্ল্যাট ডিসপ্লে প্যানেল যোগ করা হবে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করতে পারে। OnePlus Turbo 6 ফোনে 6.78-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। এই স্ক্রিনে 165Hz হাই রিফ্রেশ রেট পাওয়া যেতে পারে। অপরদিকে Turbo 6V ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.8-ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এই সিরিজের ফোনগুলিতে গেমিং এবং ভিজুয়ালের ক্ষেত্রে দারুণ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য OnePlus Turbo 6 ফোনে Snapdragon 8s Gen 4 চিপসেট যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। অপরদিকে OnePlus Turbo 6V ফোনে Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। উভয় ফোনে 9000mAh ব্যাটারি থাকতে পারে। এই ব্যাটারি 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। এছাড়াও Turbo 6 ফোনে 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং, LPDDR5x RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি যোগ করা হতে পারে।

OnePlus Turbo 6 এবং Turbo 6V ফোনদুটি Android 16 বেসড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। এই দুটি ফোনেই অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IR ব্লাস্টার, প্লাস্টিক ফ্রেম এবং IP68/69 রেটিং সহ ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্স বডি থাকতে পারে।

আপকামিং OnePlus Turbo সিরিজের ফোনগুলিতে বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে এবং লেটেস্ট চিপসেট যোগ করা হবে। যেসব ইউজাররা পারফরমেন্স এবং বড় ব্যাটারি পছন্দ করেন তাদের মধ্যে এই ফোনগুলি বেশ জনপ্রিয় হয়ে উঠবে। যারা চীনে আছেন এবং নতুন বছরে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন। 8 জানুয়ারি, 2026 এই ফোনগুলি অফিসিয়ালি লঞ্চের পর আমরা পোস্টের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here