OnePlus এর নাম্বার সহ Turbo সিরিজ সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। কারণ চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোর মাধ্যমে নেক্সট জেনারেশন OnePlus Turbo 7 ফোনের তথ্য শেয়ার করা হয়েছে। জানিয়ে রাখি আপকামিং ফোনটিতে Qualcomm এর নতুন Snapdragon 8 Gen 6 প্রসেসর দেওয়া হতে পারে। এই বছরের শেষের দিকে ফোনটি পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Turbo 7 স্মার্টফোনের লিক ডিটেইলস।
OnePlus Turbo 7 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
টিপস্টার ওয়েইবোর মাধ্যমে OnePlus Turbo 7 ফোনের গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানানো হয়েছে। লিক অনুযায়ী ফোনটিতে Snapdragon 8 Gen 6 প্রসেসর দেওয়া হতে পারে। Qualcomm এর এই প্রসেসর আপাতত ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে। OnePlus এই চিপসেট সহ স্মার্টফোন লঞ্চ করা একদম প্রথম দিকের লিস্টে স্থান করে নেবে।
ফটোগ্রাফির জন্য আপকামিং OnePlus Turbo 7 ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে। এই ফোনটিতে 185Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে থাকতে পারে। তবে 165Hz সিস্টেম-ওয়াইড রিফ্রেশ রেট পাওয়া যাবে বলে জানা গেছে।
ডিজাইনের দিক দিয়ে ফোনটিতে পরিবর্তন দেখা যাবে। লিক অনুযায়ী OnePlus Turbo 7 ফোনটিতে গ্লাস বডি দেওয়া হতে পারে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী এই বছরের শেষের দিকে ফোনটি পেশ করা হতে পারে। এর আগে অক্টোবর মাসের শেষের দিকে টিপস্টার Digital Chat Station আপকামিং OnePlus Turbo Pro ফোনের সম্পর্কে তথ্য প্রকাশ করেছিল। লিক অনুযায়ী ফোনে 6.78-ইঞ্চির 1.5K রেজোলিউশন সাপোর্টেড 185Hz ডিসপ্লে সাপোর্ট করতে পারে। ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা এবং কমপক্ষে 9,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গিয়েছিল।
আপকামিং ওয়ানপ্লাস ফোনটিতে Snapdragon 8 Gen 6 প্রসেসর থাকবে বলে জানা গিয়েছিল। তাই OnePlus Turbo 7 এবং OnePlus Turbo Pro ফোনের সম্পর্কে প্রকাশ্যে আসা লিক সম্ভবত একই ফোনের সঙ্গে জড়িত। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের সম্পর্কে নিশ্চিত জানানো হয়নি।
প্রকাশ্যে আসা লিক দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আপকামিং OnePlus Turbo 7 ফোনটিতে কোম্পানির আগের ফোনের তুলনায় আপগ্রেড পাওয়া যাবে। আগের OnePlus Turbo 6 ফোনে Snapdragon 8s Gen 4 প্রসেসর, 165Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে এবং 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছিল।
আসন্ন OnePlus Turbo 7 ফোনে Snapdragon 8 Gen 6 প্রসেসর, 200MP ক্যামেরা এবং 185Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে জানা গেছে। তবে Snapdragon এর নতুন প্রসেসর Snapdragon 8 Gen 6 বা Snapdragon 8 Gen 5 Pro নামে পেশ করা হতে পারে। তবে Qualcomm এর পক্ষ থেকে এই বিষয়ে ঘোষণার পরই স্পষ্ট বোঝা যাবে।
আপকামিং OnePlus Turbo 7 ফোনটির ক্যামেরা, ডিসপ্লে এবং পারফরমেন্সের ক্ষেত্রে আপগ্রেড দেখা যাবে। এই স্মার্টফোনটি একটি দারুণ বিকল্প হয়ে উঠতে পারে। আপাতত উপরোক্ত সমস্ত তথ্য লিক হিসাবেই মনে করা উচিৎ।
