9000mAh ব্যাটারি সহ লঞ্চ হবে OnePlus Turbo! গেমিঙের জন্য থাকতে পারে 165Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে

ওয়ানপ্লাস তাদের 12তম বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রতি জানিয়েছে কোম্পানির পক্ষ থেকে নতুন ‘Turbo’ সিরিজের সূচনা করা হবে এবং আগামী বছর অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসে এই সিরিজ পেশ করা হতে পারে। কোম্পানির প্রেসিডেন্ট Li Jie জানিয়েছিলেন OnePlus Turbo সিরিজের ফোনগুলি মূলত পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন হবে এবং এতে শক্তিশালী প্রসেসিং ও গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এবার এই সিরিজের আপকামিং ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। টিপস্টারের শেয়ার করা এই ফোনের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আপকামিং OnePlus Turbo ফোনটি সম্পর্কে জানিয়েছেন। মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে পোস্ট করে জানানো হয়েছে এই ফোনে 9,000mAh বা আরও বড় ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনটিতে ডুয়েল-সেল ডিজাইন ব্যাটারি থাকবে বলে জানা গেছে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোনো ওয়ানপ্লাস ফোনে এত বড় ব্যাটারি ব্যাবহার করা হয়নি। অর্থাৎ OnePlus Turbo ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হয়ে উঠতে পারে।

লিক অনুযায়ী OnePlus Turbo ফোনে Qualcomm Snapdragon 8 সিরিজের চিপসেট দেওয়া হবে। সম্ভবত এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 বা Snapdragon 8 Gen 5 প্রসেসর যোগ করা হবে। ফোনটির দাম 70 হাজার টাকার রেঞ্জে হলে এতে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকতে পারে। অপরদিকে এই ফোনটি 50 হাজার টাকার কাছাকাছি দামে লঞ্চ করা হলে এই ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর দেখা যেতে পারে।

জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে তাদের লেটেস্ট নাম্বার সিরিজের অধীনে OnePlus 15 এবং OnePlus 15R নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এর মধ্যে OnePlus 15 ফোনে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দেওয়া হয়েছে এবং ভারতে ফোনটি 72,999 টাকা দামে পেশ করা হয়েছে। অন্যদিকে 47,999 টাকা প্রাথমিক দামের OnePlus 15R ফোনটিতে Snapdragon 8 Gen 5 প্রসেসর রয়েছে।

বড় ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসরের পাশাপাশি লিকের মাধ্যমে আপকামিং OnePlus Turbo ফোনের ডিসপ্লে সম্পর্কেও জানা গেছে। টিপস্টার জানিয়েছেন এই ফোনে 165Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে দেওয়া হতে পারে। অর্থাৎ ইউজাররা এই ফোনে হাই রিফ্রেশ রেট এবং ফ্রেম রেটে অসাধারণ গেমিং এক্সপেরিয়েন্স পাবেন। এই ফোনের স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি হবে এবং 1.5k রেজোলিউশন সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

তবে OnePlus Turbo ফোনের ফটোগ্রাফি সেগমেন্ট সাধারণ হবে বলে জানানো হয়েছে। এর আগের লিক অনুযায়ী এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OnePlus Turbo 5G ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে শীঘ্রই OnePlus Turbo 5G ফোনের লঞ্চ টাইমলাইন ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। তবে ভারতের বাজারে এই ফোনটি লঞ্চের সম্ভাবনা যথেষ্ট কম। ফোনটি শুধুমাত্র চীনে পেশ করা হতে পারে। ভারতের বাজারে উপস্থিত কোম্পানির লেটেস্ট OnePlus 15R এবং ফ্ল্যাগশিপ OnePlus 15 ফোনগুলি যথেষ্ট উল্লেখযোগ্য অপশন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here