8000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে OnePlus Turbo গেমিং স্মার্টফোন, ভারতে শুরু হল টেস্টিং

বর্তমানে যারা দামি ওয়ানপ্লাস স্মার্টফোন কিনতে চান তাদের জন্য রয়েছে কোম্পানির ‘নাম্বার’ সিরিজ এবং বাজেট ইউজারদের জন্য রয়েছে ‘নর্ড’ সিরিজের স্মার্টফোন। কোম্পানি সব ধরনের ইউজারদের জন্য বাজারে বিভিন্ন রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করেছে। তবে এবার কোম্পানির পক্ষ থেকে মোবাইল গেমারদের জন্য একটি নতুন স্মার্টফোন সিরিজ পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। এই আপকামিং সিরিজ ‘টার্বো’ নামে লঞ্চ করা হতে পারে এবং সিরিজের প্রথম স্মার্টফোন OnePlus Turbo Gaming Phone নামে পেশ করা হবে বলে কানাঘুষো চলছে। সবচেয়ে বড় কথা ভারতের বাজারেও এই সিরিজের ফোন সেল করা হবে এবং খুব তাড়াতাড়ি এই স্মার্টফোন লঞ্চ করা হতে পারে।

রিপোর্ট অনুযায়ী ভারত ওয়ানপ্লাসের জন্য একটি বড় মার্কেট এবং ভারতে OnePlus Turbo ফোনের টেস্টিং শুরু হয়ে গেছে। পরিকল্পনা মতো সব কাজ হলে আগামী দুই মাসের মধ্যে দেশের বাজারে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাসের মধ্যে ভারতীয় গেমাররা এই ফোনটি হাতে পেয়ে যাবেন। নভেম্বর মাসে OnePlus 15 এবং 15R লঞ্চের পর এই ফোনটি পেশ হলে কোম্পানির ফ্যানদের জন্য দারুণ খুশির খবর হবে বলে মনে করা হচ্ছে।

OnePlus Turbo মূলত গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হবে এবং এতে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে। রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর যোগ করা হবে। জানিয়ে রাখি কোয়ালকম এখনও পর্যন্ত এই চিপসেট পেশ করেনি এবং এটি 8 Elite Gen 5 প্রসেসরের লাইট ভার্সন হিসাবে পেশ করা হতে পারে। এই চিপসেট 4.2GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

মোবাইল গেমিঙের জন্য “বেস্ট” এই OnePlus Turbo ফোনে “Glacier Cooling System” দেওয়া হবে বলে জানা গেছে। লিক অনুযায়ী এই বিশেষ ধরনের থার্মাল সিস্টেম ফোনের প্রসেসর এবং ব্যাটারির হীট দ্রুত বের করে দেওয়া যাবে। এর ফলে গেম খেলার সময় ফোন গরম হবে না এবং গেমের ফ্রেম রেট বা গ্ৰাফিক্স স্লো হয়ে যাবে না। অর্থাৎ এই ফোনটিতে ল্যাগ ফ্রি স্মুথ গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

OnePlus Turbo ফোনটি 16GB RAM বা 12GB RAM সহ লঞ্চ করা হতে পারে। সুন্দর গেমিঙের জন্য এই ফোনে হাই স্ক্রিন রিফ্রেশ রেট যোগ করা হবে। লিক অনুযায়ী OnePlus Turbo ফোনে 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে। ফোনটিতে OLED প্যানেল দিয়ে তৈরি 6.7-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে হাই ব্রাইটনেস থাকবে বলে আশা করা হচ্ছে।

আপকামিং OnePlus Turbo ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হয়ে উঠতে পারে। রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনে 8,000mAh battery যোগ করা হবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

ফটোগ্রাফির দিক থেকে এই গেমিং ফোনটি সাধারণ হবে। লিক অনুযায়ী এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হবে। এই সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি তাদের OnePlus Turbo 5G ফোনটি সম্পর্কে কিছু জানানো হয়নি। আপাতত গোটা টেক জগত গতকাল চীনে লঞ্চ হ‌ওয়া OnePlus 15 ফোনটি নিয়ে মেতে রয়েছে। বর্তমানে কোম্পানির ভারতীয় ফ্যানরা ভারতে এই ফোনটি লঞ্চের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ভারতের বাজারে OnePlus 15 ফোনটি পেশ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here