শীঘ্রই চাইনিজ টেক কোম্পানি OnePlus তাদের OnePlus Turbo সিরিজ লঞ্চ করতে চলেছে। কোম্পানির হোম মার্কেট চীনে এই সিরিজের অধীনে দুটি মডেল পেশ করা হতে পারে। এর মধ্যে একটি মডেলে Snapdragon 8s Gen 4 এবং অপরটিতে Snapdragon 7-সিরিজের চিপসেট থাকবে বলে জানা গেছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির ডিজাইন শেয়ার করা হয়নি, তবে AndroidHeadlines এর লেটেস্ট রিপোর্টের মাধ্যমে ফোনটির লাইভ ইমেজ এবং সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।
OnePlus Turbo (কোডনেম Prado) ফোনটির ডিজাইন অনেকটা বর্তমান OnePlus ফোনগুলির মতোই হবে। ফোনটির ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকের কোণায় রেয়ার ক্যামেরা মডিউল থাকতে পারে। ফোনটিতে গ্লসি প্লাস্টিক ব্যাক প্যানেল ব্যাবহার করা হতে পারে। লিক অনুযায়ী কোম্পানি এই ফোনের দুটি কালার অপশনে টেস্টিং করছে। এর মধ্যে একটি গ্ৰীনিশ-ব্লু শেড এবং অপরটি ক্লাসিক ব্ল্যাক কালার হতে পারে।
এই ফোনটির ব্যাটারি অন্যতম বিশেষত্ব ফোনটির ব্যাটারি হবে বলে জানা গেছে। এই ফোনটিতে 9,000mAh ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। এই বড় ব্যাটারি ফোনটিকে মিড-রেঞ্জ সেগমেন্টে অন্যান্য ফোনের চেয়ে এগিয়ে রাখতে পারে।
OnePlus Turbo ফোনটির ডিসপ্লেও উল্লেখযোগ্য ফিচার হতে চলেছে। লিক অনুযায়ী এই ফোনে 6.8-ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য এতে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর যোগ করা হবে বলে জানা গেছে। এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। এই ফোনটি Android 16 বেসড OxygenOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।
OnePlus Turbo ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফ্রন্ট প্যানেলে 32MP সেলফি ক্যামেরা থাকতে পারে। মিড রেঞ্জ সেগমেন্টে এই ক্যামেরা বেশ ভালো হতে পারে।
লিক অনুযায়ী এই ফোন প্রথমে চীনে লঞ্চ করা হবে। চীনের বাইরে এই ফোনগুলি OnePlus এর বর্তমান রিব্র্যান্ডিং স্ট্র্যাটেজির অধীনে Nord সিরিজের নামে লঞ্চ করা হতে পারে।
কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের লঞ্চ টাইমলাইন সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে লিক থেকে জানা গেছে 2026 সালের জানুয়ারি মাসে এই সিরিজের ফোনগুলি চীনে এবং মার্চ মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হতে পারে। Mobile World Congress 2026 এর কাছাকাছি সময়ে OnePlus এই সিরিজ পেশ করতে পারে।
যেসব ইউজাররা ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সহ স্মার্টফোন খুঁজছেন মূলত তাদের জন্য OnePlus Turbo সিরিজের ফোনগুলি পেশ করা হতে পারে। বাজারে উপস্থিত iQOO Neo 11, Redmi K90 এবং realme GT 8 ফোনগুলির সঙ্গে এই আপকামিং ফোনগুলিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে।
OnePlus Turbo সিরিজের ফোনগুলি মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হলে বাজারে দারুণ জনপ্রিয় হয়ে উঠতে পারে। যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন এবং খুব তাড়া নেই তাঁরা এই ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন।









