OnePlus অবশেষে তাদের নতুন Turbo সিরিজ সম্পর্কে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। জানিয়ে রাখি গত অক্টোবর মাসে এই সিরিজ সম্পর্কে প্রথম লিক প্রকাশ্যে আসে। এর ফলে স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গিয়েছিল। এবার স্বয়ং কোম্পানির পক্ষ থেকে এই সিরিজ সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ খুব তাড়াতাড়ি বাজারে নতুন পারফরমেন্স-ফোকাসড স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
OnePlus চায়নার প্রেসিডেন্ট Li Jie মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোর মাধ্যমে পোস্ট করে Turbo সিরিজ সম্পর্কে জানিয়েছেন। কোম্পানির 12তম বর্ষপূর্তি উপলক্ষে এই ঘোষণা করা হয়েছে। ফলে এই নতুন সিরিজটিকে কোম্পানির কোম্পানির জন্য বিশেষ মাইলস্টোন বলে মনে করা হচ্ছে।
Li Jie এর পোস্ট অনুযায়ী OnePlus Turbo সিরিজের ফোনগুলি কোম্পানির ফ্ল্যাগশিপ ফোনের “শক্তিশালী পারফরমেন্সের ধারা” বয়ে নিয়ে যাবে। এছাড়াও এই ফোনগুলিতে ক্যাটাগরির সবচেয়ে শক্তিশালী ব্যাটারি লাইফ, ভালো থার্মাল ম্যানেজমেন্ট এবং অসাধারণ গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
নতুন সিরিজ সম্পর্কে ঘোষণার পাশাপাশি Li Jie চীনে OnePlus এর বিজনেস পারফরমেন্স সম্পর্কেও জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী 2025 সালের শেষ পর্যন্ত OnePlus চীনে অন্য যে কোনো ব্র্যান্ডের তুলনায় সবচেয়ে বেশি সেল গ্ৰোথ করে দেখাতে পারে। 2024 সালের চেয়ে এবার 40 শতাংশ বেশি সেল হওয়ার সম্ভাবনা রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী আগামী বছর অর্থাৎ 2026 সালে ওয়ানপ্লাস তাদের Turbo সিরিজের মাধ্যমে গেমিং এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তুলতে পারে। ফলে আরও বেশি সংখ্যক মানুষ হাই-এন্ড পারফরমেন্স উপভোগ করতে পারবেন।
লিক রিপোর্ট অনুযায়ী OnePlus Turbo সিরিজের ফোনগুলিতে অসাধারণ স্পেসিফিকেশন দেওয়া হতে পারে। এতে 6.7-ইঞ্চির OLED ডিসপ্লে যোগ করা হতে পারে। এই ডিসপ্লে 1.5K রেজোলিউশন এবং 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই স্ক্রিন গেমিং এবং স্মুথ স্ক্রলিঙের জন্য অসাধারণ হয়ে উঠতে পারে।
প্রসেসিঙের জন্য এতে Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। এর ফলে ফ্ল্যাগশিপ গেমিং এবং স্মুথ মাল্টি টাস্কিং পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের দিক থেকে OnePlus Turbo সিরিজের ফোনগুলি অসাধারণ হতে চলেছে। লিক অনুযায়ী এতে 8,000mAh ব্যাটারি যোগ করা হবে। এই ব্যাটারি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে।
যেসব ইউজাররা ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন পছন্দ করেন মূলত তাদের জন্য OnePlus Turbo সিরিজের ফোনগুলি লঞ্চ করা হবে। বাজারে উপস্থিত iQOO Neo 11, Redmi K90 এবং realme GT 8 ফোনগুলির সঙ্গে এই ফোনের প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।
OnePlus Turbo সিরিজ মিড রেঞ্জ ক্যাটাগরিতে পেশ করা হলে দারুণ অপশন হয়ে উঠতে পারে। যারা একটি নতুন ফোন কেনার কথা ভাবছেন এবং কিছু দিন অপেক্ষা করতে পারবেন তাঁরা এই ফোনগুলি কিনতে পারেন।











