Home খবর 6000 টাকা বেড়ে গেল দুটি ওপ্পো ফোনের দাম, জেনে নিন OPPO K14 5G এবং OPPO K14x 5G ফোনের নতুন দাম

6000 টাকা বেড়ে গেল দুটি ওপ্পো ফোনের দাম, জেনে নিন OPPO K14 5G এবং OPPO K14x 5G ফোনের নতুন দাম

ওপ্পো ফ্যানদের জন্য বড়সড় ধাক্কা! কোম্পানি তাদের দুটি সস্তা ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। লঞ্চ প্রাইসের তুলনায় OPPO K14x 5G ফোনটির দাম 4,000 টাকা বাড়ানো হয়েছে। অপরদিকে OPPO K14 5G ফোনে 6,000 টাকা প্রাইস হাইক জারি করা হয়েছে। এই দুটি 5G ফোন‌ই নতুন দামে সেল করা হচ্ছে। ফলে এখন থেকে এই ফোনদুটি কেনার জন্য ইউজারদের বেশি টাকা খরচ করতে হবে।

OPPO K14x 5G ফোনের দাম

OPPO K14x লঞ্চ প্রাইস প্রাইস হাইক সেলিং প্রাইস
4GB RAM + 64GB Storage ₹12,999 ₹4,000 ₹16,999
4GB RAM + 128GB Storage ₹14,999 ₹4,000 ₹18,999
6GB RAM + 128GB Storage ₹16,999 ₹4,000 ₹20,999

 

গত জুন মাসে 12,999 টাকা প্রাথমিক দামে OPPO K14x 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। তবে এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সবকটি ভেরিয়েন্টের দাম 4,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে ফোনটির স্টার্টিং প্রাইস বেড়ে 16,999 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে এই ফোনের 4GB RAM + 128GB Storage মডেলের দাম বাড়িয়ে 18,999 টাকা করে দেওয়া হয়েছে। ফোনটির 6GB+128GB টপ মডেল কেনার জন্য এখন থেকে 20,999 টাকা দাম দিতে হবে। জানিয়ে রাখি এর আগেও OPPO K14x 5G ফোনের দাম বাড়ানো হয়েছে।

 

OPPO K14 5G ফোনের দাম

OPPO K14 লঞ্চ অফার প্রাইস হাইক সেলিং প্রাইস
6GB RAM + 128GB Storage ₹17,999 ₹4,000 ₹21,999
6GB RAM + 256GB Storage ₹19,999 ₹5,000 ₹24,999
8GB RAM + 256GB Storage ₹21,999 ₹6,000 ₹27,999

 

গত মার্চ মাসে ভারতে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে OPPO K14 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনের 17,999 টাকা প্রাথমিক দাম এখন বেড়ে 21,999 টাকা হয়ে গেছে। এই ফোনের 6GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট 19,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, এই মডেলটি কেনার জন্য এখন থেকে 24,999 টাকা দাম দিতে হবে। ফোনটির 8GB+256GB টপ মডেল 21,999 টাকা দামে বাজারে আনা হয়েছিল। বর্তমানে 6,000 প্রাইস হাইকের ফলে এই মডেলের দাম 27,999 টাকা ছুঁয়েছে। কোম্পানি কিছু দিন আগেও এই ফোনটির দাম বাড়িয়ে দিয়েছিল।

OPPO K14x 5G ফোনের স্পেসিফিকেশন

এই ফোনটি Android 16 বেস্ড ColorOS অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য OPPO K14x 5G ফোনে 6nm नैनोमीटर फेब्रिकेशन्स पर बना MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসরের সঙ্গে Trinity Engine যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 6500mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

 

OPPO K14x 5G ফোনে RAM Expansion টেকনোলজির দৌলতে Physical RAM এর সঙ্গে Virtual RAM যোগ করে মোট 12GB RAM (6GB+6GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনে 1570 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 256ppi পিক্সেল ডেনসিটি এবং 1125nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য OPPO K14x 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/2.2 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে। এই ফোনে Dual-View Video মোড দেওয়া হয়েছে, যা ভ্লগারদের জন্য যথেষ্ট উপযোগী হয়ে উঠবে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi ও Bluetooth 5.4 সহ OTG সাপোর্ট রয়েছে।

 

OPPO K14 5G ফোনের স্পেসিফিকেশন

OPPO K14 5G ফোনটিও Android 16 বেস্ড ColorOS 15.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 3900²mm SuperCool VC System যোগ করা হয়েছে। এই ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এই ফোনেও রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

এই ফোনে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট ও 1125nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে Splash Touch এবং Glove Touch ফিচার দেওয়া হয়েছে, ফলে ভেজা হাত ও গ্লাভস পড়েও OPPO K14 5G ফোনটি ব্যাবহার করা যায়। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP69 রেটিং যোগ করা হয়েছে।

OPPO K14 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP মোনোক্রোম লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।