সস্তা স্মার্টফোনে‌র বাজার বদলানোর প্রস্তুতি‌তে OPPO, নিয়ে আসতে চলেছে নতুন দুটি মোবাইল OPPO A11K আর OPPO A55 4G

OPPO বছরের শুরুতেই গ্লোবাল মার্কেটে নিজের 5G সেগমেন্টের বিস্তার করতে মিডবাজেট স্মার্টফোন OPPO A55 লঞ্চ করেছিল। এই মোবাইল ফোনটি 6GB RAM, Dimensity 700 চিপসেট, 13MP Camera আর 5,000mAh Battery এর মতো ফিচার যুক্ত ছিল। আবার এখন খবর সামনে এসেছে যে কোম্পানি OPPO A55 4G মডেল‌ও নিয়ে আসার প্রস্তুতি‌তে রয়েজে যার সাথেই আরো একটি নতুন স্মার্টফোন OPPO A111K ও খুব শীঘ্রই লঞ্চ করতে পারে।

OPPO A11K আর OPPO A55 4G দুটি স্মার্টফোনকে BIS, EEC আর NBTC সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে যেটি এম‌এসপি ওয়েবসাইট স্পট করেছে। এই লিস্টিঙে আরো একটি জিনিস পরিস্কার হয়েছে যে ওপ্পো কোম্পানি দুটি নতুন মোবাইল ফোন ওপ্পো এ11কে আর ওপ্পো এ54 4জি মার্কেটে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আবার অন‍্যদিকে লিস্টিঙে এই স্মার্টফোনগুলির স্পেসিফিকেশন্স সম্পর্কে‌ও জানা গেছে। আপনাকে বলে দিই যে বিউরো অফ ইন্ডিয়া স্ট‍্যান্ডার্ড এর লিস্টিঙ ইঙ্গিত করছে যে ওপ্পোর এই ফোন গুলি ভারতেও এন্ট্রি নেবে।

স্পেসিফিকেশন্স

OPPO A55 4G ফোনটিকে CPH2325 মডেল নাম্বার আর OPPO A16K 4G ফোনটিকে CPH2349 মডেল নাম্বারের সাথে স্পট করা গেছে। দুটি ডিভাইস এলটিই কানেক্টিভিটি সাপোর্ট করে। লিকে সামনে আসা ক‍্যামেরা ডিটেইলসের কথা বললে ওপ্পো এ55 4জি ফোনে 13মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেন্সর দেখা যেতে পারে যা এফ/1.8 অ্যাপার্চার সাপোর্ট করবে। এই ক‍্যামেরা সেট‌আপে কত লেন্স বা সেন্সর থাকবে, এই ডিটেইলস এখনো পরিস্কার জানা যায়নি।

আবার অন‍্যদিকে সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য ওপ্পো এ55 4জি ফোনে 4 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়ার কথা সামনে এসেছে এবং ওপ্পো এ16 কে 4জি ফোনে 2.1 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা দেওয়ার তথ্য সার্টিফিকেশন সাইটের মাধ্যমে পাওয়া গেছে। OPPO A16K 4G এর ক‍্যামেরা লেন্স এফ/2.2 অ্যাপার্চারের হতে পারে এবং OPPO A56 4G এর ক‍্যামেরা লেন্স এফ/2.4 অ্যাপার্চারের দেখা যেতে পারে।

Oppo A55 5G এর স্পেসিফিকেশন্স

ওপ্পো এ55 5জি ফোন 720 × 1600 পিক্সেল রেজল্যুশন এর 6.5 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে যা 60হার্টস রিফ্রেশরেটে কাজ করে। অ্যান্ড্রয়েড 11 আধারিত কালার‌ওএস 11 এর সাথে এই ফোনে অক্টাকোর প্রসেসর আর মিডিয়াটেক ডায়মনসিটি 700 চিপসেট দেওয়া হয়েছে। চিনে এই ফোনটি 6জিবি র‍্যামে লঞ্চ হয়েছে।

ফোটোগ্রাফির জন্য OPPO A55 5G তে এফ/2.2 অ্যাপার্চারের 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর‌ দেওয়া আছে। এর সাথেই এই ফোনটি এফ/2.4 অ্যাপার্চারের 2 মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স আর এত অ্যাপার্চারের‌ই 2 মেগাপিক্সেলের পোট্রেট সেন্সর সাপোর্ট করে। আবার সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য এই ফোনটি এফ/2.0 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ফোনে 5,000এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here