OPPO গত বছর ডিসেম্বরে নিজের লো বাজেট স্মার্টফোন OPPO A15s লঞ্চ করেছিল। ওয়াটারড্রপ নচ ডিসপ্লে আর 4230mah ব্যাটারি যুক্ত স্মার্টফোন টিকে শুধু একটি ভেরিয়েন্টে (4GB র্যাম এবং 64GB স্টোরেজ) লঞ্চ করা হয়েছিল । কিন্তু নতুন বছরে কোম্পানি এই ফোনকে আরও শক্তিশালী করে 4GB র্যামের সাথে 128GB স্টোরেজ এর সাথে পেশ করেছে। 91 মোবাইলস এর অফলাইন সোর্স থেকে এক্সক্লুসিভ ভাবে তথ্য পাওয়া গেছে কোম্পানি ওপ্পো এ15এস এর শক্তিশালী ভেরিয়েন্টকে ইন্ডিয়াতে পেশ করে দিয়েছে। আপাতত ফোন কোম্পানির অফিসিয়াল সাইটে লিস্ট হয়নি। কিন্তু আশা করা যায় ডিভাইসটি খুব শীঘ্রই অনলাইনে উপলব্ধ হবে।
দাম
Oppo A15s এর 4GB র্যাম এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 11,490 টাকা। 4GB এবং 128GB ভেরিয়েন্টকে কোম্পানি একন 12,490 টাকায় পেশ করেছে।আপাতত আমাদের কাছে ফোনের উপলব্ধতা সম্পর্কে কোনো তথ্য নেই।
স্পেশিফিকেশান্স
স্পেশিফিকেশান্সের কথা বললে নতুন স্টোরেজ ভেরিয়েন্টে ফিচার্স সব পুরোনো গুলোই থাকছে। Oppo A15s এ 6.52 ইঞ্চির স্ক্রিন-টু-বডি রেশিও 89 শতাংশ এর সাথে 720p এলসিডি ডিসপ্লে দেওয়া আছে। স্মার্টফোন টিকে আরও শক্তি প্রদান করার জন্য অক্টাকোর মিডিয়াটেক পি35 প্রসেসর আছে। হ্যান্ডসেটে প্রসেসরকে পাওয়ার দেওয়ার জন্য 4জিবি র্যামের সাথে 64 জিবি/128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। স্টোরেজ কে এখানো মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোটোগ্রাফির জন্য রিয়ারে স্কোয়ার শেপে ট্রিপল ক্যামেরা সেটাপ আছে। এই সেটাপে 13 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সিং ক্যামেরা আছে। সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য Oppo A15s এ 8MP এর ক্যামেরা নচের ভিতরে দেওয়া আছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A15s এ 4230mAh এর ব্যাটারি দেওয়া আছে যা 10 ওয়াটের হবে। কানেক্টিভিটি এর জন্য ফোনে ওয়াইফাই, ব্লুটুথ আর জিপিএস এর ফিচার্স আছে। স্মার্টফোন এন্ড্রয়েড 10 এর সাথে কালার ওএস 7.2 এর স্কিনে কাজ করবে। ওপ্পো এ15এস এর ব্যাকে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।










