চীনের বাজারে Oppo তাদের Oppo A5m 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি চীনের Oppo A5x 5G স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। কারণ এই স্মার্টফোনের মডেল নাম্বার এবং ফিচার একইরকম। নতুন স্মার্টফোনটিতে 6000mAh ব্যাটারি, 32MP ক্যামেরা, 6.67 ইঞ্চির LCD ডিসপ্লে এবং 12GB পর্যন্ত RAM + 256GB স্টোরেজ সহ বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo A5m 5G স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস।
Oppo A5m 5G স্মার্টফোনটি Basalt Black, Crystal Pink এবং Diamond White কালার অপশনে লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটি 8GB RAM + 128GB, 8GB RAM + 256GB এবং 12GB RAM + 256GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। বর্তমানে Oppo চায়না ওয়েবসাইটে স্মার্টফোনটি লিস্টেড রয়েছে। শীঘ্রই Oppo A5m 5G স্মার্টফোনটির দাম জানানো হবে। এই স্পেসিফিকেশন সহ স্মার্টফোনটি কম দামে সেল করা হতে পারে।
Oppo A5m 5G স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে HD+ রেজোলিউশন, 264ppi পিক্সেল ডেনসিটি, 1000 নিটস পীক ব্রাইটনেস, 20Hz রিফ্রেশ রেট ও 240Hz টাচ স্যাম্পপেলিং রেট সাপোর্ট করে। এর ফলে অসাধারণ স্ক্রলিং এবং গেমিং উপভোগ করা যাবে। এছাড়া ডিসপ্লেতে 16.7 মিলিয়ন কালার রয়েছে।
প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনে LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ যোগ করা হয়েছে। Oppo A5m 5G স্মার্টফোনটি ColorOS 15.0 সহ লঞ্চ করা হয়েছে। এতে বিভিন্ন AI-বেস্ড ফিচার এবং স্মার্ট অপটিমাইজেশন রয়েছে।
Oppo A5m 5G স্মার্টফোনটি দুর্দান্ত ক্যামেরা সেটআপ সহ পেশ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে 32MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য 6000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য এতে 45W SuperVOOC চার্জিং ফিচার রয়েছে।
Oppo A5m 5G স্মার্টফোনটির ওজন 194 গ্রাম এবং থিকনেস 7.99mm রাখা হয়েছে। অন্যদিকে Oppo A5m 5G স্মার্টফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, WiFi 5, Bluetooth 5.4, USB Type-C এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, IP65 রেটিং, 360-ডিগ্রী ড্রপ রেজিস্টেন্ট বডি, এবং নতুন হাই-পাওয়ার স্পিকার দেওয়া হয়েছে, যা লাউড সাউন্ড দিতে সক্ষম। একইসঙ্গে DeepSeek ফুল-পাওয়ার্ড আসিস্টেন্ট মোড, আউটডোর মোড, গ্লোব মোড, ওয়েট ও অয়েলি হ্যান্ড টাচ কন্ট্রোল এবং AI ইমেজ অ্যাসিস্ট্যান্টের মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।
যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, শক্তিশালী বিল্ড কোয়ালিটি এবং স্টেবল 5G সাপোর্টেড ওপ্পো স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Oppo A5m 5G স্মার্টফোনটি ভালো অপশন হবে। এই স্মার্টফোনটি Redmi 14C, iQOO Z10x 5G এবং Realme V60 স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
চীনের বাজারে Oppo A5m 5G স্মার্টফোনটি কম দামে লঞ্চ করা হলে, এটি 5G স্মার্টফোন হিসাবে ইউজারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে। আমরা Oppo A5m 5G স্মার্টফোনের দামের ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











