ওপ্পো হোম মার্কেট চীনে তাদের নতুন OPPO A6 Max স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি শক্তিশালী 7,000mAh ব্যাটারি এবং Snapdragon 7 Gen 3 প্রসেসর সহ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ভারতে ওপ্পোর ‘এ’ সিরিজের অধীনে কোনো স্মার্টফোন লঞ্চ করা হয়নি, তবে ভবিষ্যতে OPPO A6 Max স্মার্টফোনটি ভারতের বাজারে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO A6 Max স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
চীনের বাজারে OPPO A6 Max স্মার্টফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 1599 ইউয়ান দামে পেশ করা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 19,499 টাকার কাছাকাছি। বর্তমানে স্মার্টফোনটি শুধুমাত্র সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। গ্লোবাল বাজারে স্মার্টফোনটি গ্লাস ব্যাক প্যানেল সহ White এবং ফাইবার ব্যাক প্যানেল সহ Blue কালার অপশনে সেল করা হবে।
বিশেষত্ব হল OPPO A6 Max স্মার্টফোনটিতে শক্তিশালী 7,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 50 শতাংশ চার্জ হতে মাত্র 24 মিনিট সময় লাগে। জানিয়ে রাখি ভাতের বাজারে 17,999 টাকা দামে OPPO K13 5G স্মার্টফোনটি 7,000mAh ব্যাটারি সহ সেল করা হয়।
প্রসেসিঙের জন্য OPPO A6 Max স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর রয়েছে। এই প্রসেসর 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি 8 কর জিপিইউ, যা 2.63GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে প্রসেসিং বা হেভি গেমিং চলাকালীন স্মার্টফোনটি ঠাণ্ডা রাখার জন্য 5,200mm² ভেপার কুলিং চেম্বার দেওয়া হয়েছে। আগেই জানিয়েছি এই স্মার্টফোনটি চীনে 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে।
ফটোগ্রাফির জন্য OPPO A6 Max স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল monochrome লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
OPPO A6 Max স্মার্টফোনটিতে 2800 × 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং 1600nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। তবে ইউজাররা ব্রাইটনেসের দিক দিয়ে কিছুটা নিরাশ হতে পারে।
স্মার্টফোনটির স্ক্রিনে ক্রিস্টাল শিল্ড গ্লাস প্রোটেকশন রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে wet handটাচ ফিচার দেওয়া হয়েছে, এর ফলে ভেজা হাতেও খুব সহজেই স্মার্টফোনটি ব্যাবহার করা যাবে। জানিয়ে রাখি জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP66 + IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে। একইভাবে স্মার্টফোনটি তীব্র গরম এবং ঠাণ্ডার মতো আবহাওয়া সহ্য করতে সক্ষম।
এখনও পর্যন্ত অফিসিয়ালি OPPO A6 Max স্মার্টফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। তবে যেসব ইউজাররা 20 হাজার টাকার রেঞ্জে স্মার্টফোন চাইছেন, সেইসব ইউজারদের জন্য একই প্রাইস রেঞ্জে ওপ্পো কে13 স্মার্টফোন সহ realme P4 এবং Moto G86 Power স্মার্টফোনটিও একটি ভালো অপশন হবে। এই স্মার্টফোনগুলিতে 7,000mAh এবং 6,720mAh ব্যাটারি সাপোর্ট করে।
ভারতের বাজারে লেটেস্ট realme 15T 5G স্মার্টফোনটিও 7,000এমএইচ ব্যাটারি সহ্য রয়েছে। এই স্মার্টফোনটির দাম 20,000 টাকার কাছাকাছি রাখা হয়েছে।












