4,000 টাকা বেড়ে গেছে OPPO A6 সিরিজ এবং Reno 16c 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস

OPPO তাদের ফ্যানদের অবাক করে আরও একবার তাদের স্মার্টফোনের দাম বাড়িয়ে দিয়েছে। গত 22 সেপ্টেম্বর জারি হ‌ওয়া এই প্রাইস হাইকে কোম্পানির পক্ষ থেকে তাদের Oppo A6 সিরিজ এবং Reno 16c ফোনের বিভিন্ন মডেলের দাম 1,000 টাকা থেকে 4,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। জানিয়ে রাখি মেমরি চিপ ও অন্যান্য কম্পোনেন্টের মূল্যবৃদ্ধির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির নতুন দাম সম্পর্কে।

1,000 টাকা বাড়ানো হল OPPO A6c ফোনের দাম

বাজেট সেগমেন্টে OPPO A6c ফোনের দুটি ভেরিয়েন্টের দাম 1,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নিচে ফোনের সমস্ত ভেরিয়েন্টের নতুন দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

  • 4GB+64GB: 16,999 টাকা থেকে দাম বেড়ে 17,999 টাকা
  • 4GB+128GB: 18,999 টাকা থেকে দাম বেড়ে 19,999 টাকা

বেড়ে গেল OPPO A6x 5G ফোনের দাম

OPPO A6x 5G ফোনের 4GB+64GB স্টোরেজ অপশনের দাম 1,000 টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে 4GB+128GB এবং 6GB+128GB ভেরিয়েন্টের দাম 2,000 টাকা বেড়ে গেছে।

  • 4GB+64GB: নতুন দাম 19,999 টাকা
  • 4GB+128GB: নতুন দাম 23,999 টাকা
  • 6GB+128GB: নতুন দাম 26,999 টাকা

এই ফোনের 4GB+64GB স্টোরেজ অপশন 18,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে 4GB+128GB এবং 6GB+128GB ভেরিয়েন্ট যথাক্রমে 21,999 টাকা এবং 24,999 টাকা দামে সেল করা হচ্ছিল।

4,000 টাকা বাড়ানো হয়েছে OPPO A6 5G ফোনের দাম

OPPO A6 5G সিরিজের 4GB+128GB এবং 6GB+128GB মডেলের দাম 3,000 টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে 6GB+256GB ভেরিয়েন্টের দাম সবচেয়ে বেশি 4,000 টাকা বাড়ানো হয়েছে।

  • 4GB+128GB: 26,999 টাকা থেকে বাড়িয়ে 29,999 টাকা
  • 6GB+128GB: 28,999 টাকা থেকে বাড়িয়ে 31,999 টাকা
  • 6GB+256GB: 31,999 টাকা থেকে বাড়িয়ে 35,999 টাকা

বর্তমানে মূল্যবৃদ্ধির পর সিরিজের টপ মডেল OPPO A6 5G ফোনটি কেনার জন্য ইউজারদের 4,000 টাকা বেশি খরচ করতে হবে।

বেড়ে গেল OPPO Reno 16c 5G ফোনের দাম

প্রিমিয়াম সেগমেন্টে OPPO Reno 16c 5G ফোনের দাম বাড়ানো হয়েছে। এই ফোনের 8GB+128GB ভেরিয়েন্টের দাম 3,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে। তবে 8GB+256GB মডেলের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে 12GB+256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

  • 8GB+128GB: 52,999 টাকা
  • 8GB+256GB: 57,999 টাকা
  • 12GB+256GB: 62,999 টাকা

কেন বেড়েছে স্মার্টফোনের দাম?

মেমরি চিপ ও অন্যান্য কম্পোনেন্টের মূল্যবৃদ্ধিকেই স্মার্টফোনের প্রাইস হাইকের কারণ হিসাবে দায়ী করা হয়েছে। বিগত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন স্মার্টফোন কোম্পানির ডিভাইসের ওপর অতিরিক্ত ম্যানুফ্যাকচারিং কস্টের প্রভাব পড়তে দেখা গেছে। এর আগেও ওপ্পো সহ অন্যান্য ব্র্যান্ড তাদের স্মার্টফোনের দামে প্রাইস হাইক জারি করেছে।

যেসব ইউজাররা উপরোক্ত ফোননগুলি কেনার কথা ভাবছিলেন তাদের এখন থেকে বেশি টাকা দাম দিতে হবে। তবে কিছু দিন অপেক্ষা করা উচিৎ হবে, কারণ কিছু দিন পর‌‌ই উৎসবের মরশুম শুরু হতে চলেছে এবং এই সময় বিভিন্ন অফারে কম দামে স্মার্টফোন কেনা যেতে পারে। আবার এই একই ধরনের ফিচার সহ অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন‌ও দেখা উচিৎ।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here