লিক হল Redmi M100 Pro ফোনের ডিটেইলস, 1.5K AMOLED ডিসপ্লে এবং 50MP OIS ক্যামেরা সহ হতে পারে লঞ্চ

আগস্ট মাসে চীনের বাজারে Redmi তাদের M-Series এর অধীনে Redmi M100 ফোনটি লঞ্চ করেছিল। এবার কোম্পানি M-Series সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। লিক অনুযায়ী Xiaomi এর সফটওয়্যার ডেটাবেসে Redmi M100 Pro ফোনটি দেখা গেছে। ফোনটি Redmi Note 14 Pro 5G ফোনের রিব্রান্ডেড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi M100 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল Redmi M100 Pro ফোনের ডিটেইলস

টিপস্টার Kacper Skrzypek সোশ্যাল মিডিয়া সাইট এক্সে আপকামিং Redmi M100 Pro ফোনের সম্পর্কে তথ্য শেয়ার করেছেন। লিক অনুযায়ী শাওমির সফটওয়্যার ডেটাবেসে Redmi M100 Pro ফোনটি দেখা গেছে।


লিস্টিঙে “malachite” কোডনেম Redmi Note 14 Pro এবং “Redmi M100Pro” দুটি ফোনের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। Redmi M100 Pro ফোনটি চীনের বাজারে Redmi Note 14 Pro 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ করা হতে পারে।

থাকতে পারে Redmi Note 14 Pro 5G ফোনের ফিচার

Redmi M100 Pro ফোনটি আগের Redmi Note 14 Pro 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে পেশ করা হলে, নতুন ফোনটিতে পুরনো মডেলের মতোই ফিচার পাওয়া যাবে।

Redmi Note 14 Pro 5G ফোনটিতে 6.67 ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। তাই Redmi M100 Pro ফোনটিতেও একই স্ক্রিন দেওয়া হতে পারে।

প্রসেসিঙের জন্য Redmi Note 14 Pro 5G ফোনটিতে MediaTek Dimensity 7300 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। আপকামিং Redmi M100 Pro ফোনটি একই প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য Redmi Note 14 Pro 5G ফোনে 1/1.4-ইঞ্চির, f/1.65 অ্যাপার্চার এবং OIS সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড আঙ্গেল লেন্স ও 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে।

Redmi M100 Pro ফোনটিতে 5,110mAh ব্যাটারি এবং 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। ফোনটিতে Gorilla Glass Victus 2 এবং ডাস্ট রেজিস্টেন্সের জন্য এতে IP68 রেটিং দেওয়া হতে পারে।

জানিয়ে রাখি এই বছর আগস্ট মাসে Redmi M100 ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল। এবার M-Series এর অধীনে M100 Pro ফোনটি লঞ্চ করা হতে পারে। আপাতত আপকামিং ফোনের সম্পর্কে কোম্পানির পরবর্তী ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here