Oppo গ্লোবাল বাজারে তাদের A3 সিরিজের পরিধি বাড়িয়ে নতুন ফোন লঞ্চ করেছে। ইউএই এর মার্কেটে এই নতুন ফোনটি Oppo A60 5G নামে পেশ করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি এর আগেই সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা A3 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন। এই ফোনে 5100mAh ব্যাটারি, মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ বিভিন্ন শক্তিশালী স্পেসিফিকেশন রয়েছে। এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Oppo A60 5G ফোনের স্পেসিফিকেশন
- 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে
- ডায়মেনসিটি 6300 চিপসেট
- 6GB RAM +128GB স্টোরেজ
- 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
- 5100mAh ব্যাটারি
- 45W সুপারভুক চার্জিং
- Android 14
ডিসপ্লে: Oppo A60 5G ফোনে 6.67 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশরেট ও 1000 নিট ব্রাইটনেস রয়েছে।
চিপসেট: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য Mali-G57 MC2 জিপিইউ দেওয়া হয়েছে।
স্টোরেজ: Oppo A60 5G ফোনে 6GB LPDDR4X RAM এবং 128GB eMMC 5.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে। Virtual RAM এর মাধ্যমে এই ফোনে 6GB RAM যোগ করা যায়। ফলে এতে মোট 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45 ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5100mAh ব্যাটারি রয়েছে।
অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম 5G, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.3, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে মিলিটারি গ্রেড শক রেজিস্টেন্স ও লিকুইড রেজিস্টেন্স টেকনোলজি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস রেকগনেশন রয়েছে।
ওজন এবং ডায়মেনশন: Oppo A60 5G ফোনটির ওজন 187 গ্রাম এবং থিকনেস 7.7 মিমি।
ওএস: Oppo A60 5G ফোনটি Android 14 এবং ColorOS 14.0.1 সহ পেশ করা হয়েছে।
Oppo A60 5G ফোনের দাম
- নতুন Oppo A60 5G ফোনটি ইউএই এর আমাজন সাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে।
- এই ফোনটি 6GB RAM + 128GB স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজ মডেলে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনের দাম রাখা হয়েছে AED 678 অর্থাৎ প্রায় 15,000 টাকা।
- এই ফোনটি নেবুলা রেড এবং ওসিয়ান ব্লু কালারে সেল করা হবে।
