Home খবর লঞ্চ হল OPPO A6s 4G স্মার্টফোন, রয়েছে 7,000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ফিচার

লঞ্চ হল OPPO A6s 4G স্মার্টফোন, রয়েছে 7,000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ফিচার

OPPO তাদের A-সিরিজের পরিধি বিস্তার করে গ্লোবাল মার্কেটে নতুন Oppo A6s 4G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি কোম্পানির Oppo A6 4G ফোনের আপগ্ৰেডেড ভার্সন হিসাবে পেশ করা হয়েছে। উভয় ফোনের সবচেয়ে বড় পার্থক্য হল চার্জিং স্পীড। নতুন Oppo A6s ফোনে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 5W ওয়্যার্ড রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে, ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে। এর সঙ্গে নতুন ফোনটিতে 7,000mAh ব্যাটারি, 8GB RAM এবং Snapdragon 685 4G চিপসেট রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

নতুন Oppo A6s 4G ফোনটি Cappuccino Brown এবং Ice White কালার অপশনে কোম্পানির ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে। এখনও পর্যন্ত এই ফোনটির দাম এবং সেল সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে শীঘ্রই এই বিষয়ে জানা যাবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি কম দামে সেল করা হতে পারে।

Oppo A6s 4G ফোনে 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এই ডিসপ্লেতে 800nits লোকাল ব্রাইটনেস এবং 1,125nits পীক ব্রাইটনেস পাওয়া যাবে। ফলে আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

প্রসেসিঙের জন্য Oppo A6s 4G ফোনে Qualcomm Snapdragon 685 4G প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8GB LPDDR4X RAM এবং 128GB বা 256GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। এছাড়াও এই ফোনে মাইক্রো এসডি কার্ড স্লট এবং USB OTG সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটি ColorOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। এর সঙ্গে এই ফোনে কোম্পানির Trinity Engine ও Luminous Rendering Engine যোগ করা হয়েছে, যা স্মুথ UI এক্সপেরিয়েন্স, ভালো অ্যাপ রেসপন্স এবং লং-টার্ম সিস্টেম স্টেবিলিটি দিতে সক্ষম।

Oppo A6s 4G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে অটোফোকাস ফিচার সহ এবং f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP মোনোক্রোম লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটির ক্যামেরা পোর্ট্রেট, নাইট, ডুয়েল ভিউ ভিডিও, টাইম-ল্যাপ্স, স্ক্রিন ফিল লাইট এবং রিটাচ ফিচার রয়েছে।

Oppo A6s 4G ফোনটির ব্যাটারি এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব। এই ফোনে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 5W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ডিউরেবিলিটির দিক থেকেও এই ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য। Oppo A6s 4G ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP69 রেটিং রয়েছে। এই সেগমেন্টে এই রেটিং সচরাচর দেখা যায় না। এই ফোনে স্প্রে ওয়াটার রিমুভাল ফিচার দেওয়া হয়েছে। এই ফিচার মাইক্রো-ভাইব্রেশনের মাধ্যমে স্পিকার এবং পোর্টের জল ও ধূলো বের করতে সক্ষম। ভালো থার্মাল ম্যানেজমেন্টের জন্য এই ফোনে 3,900mm² ভেপার চেম্বার এবং SuperCool VC কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।

যেসব ইউজাররা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, ফাস্ট চার্জিং ফিচার এবং মজবুত বিল্ড কোয়ালিটি সহ নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Oppo A6s 4G ফোনটি দারুণ অপশন। বাজারে উপস্থিত Samsung Galaxy A13 4G, Realme C55 এবং Infinix Smart 10 ফোনগুলির সঙ্গে এই নতুন ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে। তবে 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং এবং IP69 রেটিং এই নতুন ফোনটিকে জিতিয়ে দিতে পারে।

যারা 5G এর বদলে নতুন 4G স্মার্টফোন কিনতে চান তাদের জন্য Oppo A6s 4G ফোনটি সেরা বিকল্প। খুব তাড়াতাড়ি ফোনটির দাম জানা যাবে বলে আশা করা হচ্ছে।