গ্লোবাল বাজারে লঞ্চ হল Oppo A6T 5G এবং Oppo A6T 4G স্মার্টফোন, রয়েছে 6500mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে

গ্লোবাল বাজারে Oppo তাদের A-সিরিজের অধীনে নতুন Oppo A6T 5G এবং Oppo A6T 4G স্মার্টফোনদুটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের দাম সম্পর্কে জানানো হয়নি, তবে স্পেসিফিকেশন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বাজেট এবং মিড রেঞ্জে ফোনগুলি পেশ করা হয়েছে। জানিয়ে রাখি এর আগে এই সিরিজের অধীনে Oppo A6t Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক A6T 5G এবং A6T 4G ফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

Oppo A6T 5G স্মার্টফোনটিতে 6.75 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট সহ 700 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। তবে HBM মোডে এটি 1125 নিটস পর্যন্ত দিতে সক্ষম।

প্রসেসিঙের জন্য Oppo A6T 5G স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6300 চিপসেট দেওয়া হয়েছে। একইসঙ্গে Mali-G57 GPU যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটি 4GB থেকে 8GB RAM এবং 128GB বা 256GB UFS 2.2 স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এছাড়া এতে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য ক্যামেরা সেটআপের ক্ষেত্রে Oppo A6T 5G স্মার্টফোনটিতে 50MP প্রাইমারি রেয়ার ক্যামেরা এবং 2MP মনোক্রোম সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ভিডিও রেকর্ডিংয়ের জন্য স্মার্টফোনটি 1080p পর্যন্ত সাপোর্ট করে এবং এতে স্লো-মো ও ডুয়েল-ভিউ ভিডিও ফিচার রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A6T 5G স্মার্টফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে 5G সাপোর্ট, Wi-Fi 5, Bluetooth 5.4, NFC (রিজিয়ন ভিত্তিক), USB Type-C এবং 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে।

Oppo A6T 4G স্মার্টফোনটিও প্রায় একই ধরনের ডিজাইন ও ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট এবং 800 নরমাল নিটস ব্রাইটনেস সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে।

প্রসেসিঙের জন্য Oppo A6T 4G স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 685 প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে Adreno 610 GPU রয়েছে। Oppo A6T 4G স্মার্টফোনটি 4GB + 64GB, 4GB + 128GB এবং 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে UFS 2.2 স্টোরেজ ফিচার যোগ করা হয়েছে।

Oppo A6T 4G স্মার্টফোনটিতে 13MP প্রাইমারি রেয়ার ক্যামেরা এবং QVGA মনোক্রোম সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে স্মার্টফোনটিতে 5MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং এবং এতে 10x ডিজিটাল জুম সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে Bluetooth 5.0 রয়েছে। অন্যদিকে স্মার্টফোনদুটি Android এবং ColorOS 15 সহ লঞ্চ করা হয়েছে।

যারা বড় স্ক্রিন, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং লেটেস্ট সফটওয়্যার সহ ভালো স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Oppo A6T 5G এবং Oppo A6T 4G স্মার্টফোনদুটি ভালো অপশন হতে পারে। আপাতত Oppo স্মার্টফোনগুলির দাম ও সেল সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে ভিবিশতে কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনগুলির সেল ডিটেইলস সম্পর্কে জানানো হতে পারে। এই স্মার্টফোনদুটির দাম সম্পর্কে অফিসিয়াল তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here