গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Oppo A6t Pro স্মার্টফোন, রয়েছে 7000mAh ব্যাটারি এবং IP69 রেটিং

চাইনিজ মোবাইল কোম্পানি Oppo তাদের A6 সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Oppo A6t Pro নামে পেশ করা হয়েছে। এই ফোনে ব্যাটারি এবং ডিসপ্লের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে Snapdragon 685 প্রসেসর, বড় ডিসপ্লে, 50MP প্রাইমারি ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের 7000mAh ব্যাটারি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Oppo A6t Pro ফোনে 6.75-ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1520 × 720 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটির লোকাল ব্রাইটনেস 800nits এবং পীক ব্রাইটনেস 1125nits। ফলে আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে কোনো সমস্যা হয় না।

প্রসেসিঙের জন্য Oppo A6t Pro ফোনে Qualcomm Snapdragon 685 প্রসেসর রয়েছে, এটি একটি 4G চিপসেট। এই প্রসেসরে 2.8GHz ক্লক স্পীডযুক্ত চারটি Cortex-A73 কোর এবং 1.9GHz ক্লক স্পীডযুক্ত চারটি Cortex-A53 কোর যোগ করা হয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 610 GPU দেওয়া হয়েছে। এই ফোনে 8GB LPDDR4x RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ টেকনোলজি রয়েছে। এছাড়াও মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়। থার্মাল ম্যানেজমেন্টের জন্য এই ফোনে 3900mm² ভেপার চেম্বার কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।

Oppo A6t Pro ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Oppo A6t Pro ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এই বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ওজন মাত্র 215 গ্ৰাম এবং থিকনেস 8.61mm। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি পাঁচ বছরের সিস্টেম ফ্লুয়েন্সি রেটিং পেয়েছে অর্থাৎ এই ফোনটিতে দীর্ঘ দিন পর্যন্ত স্মুথ পারফরমেন্স এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP69 রেটিং দেওয়া হয়েছে।

Oppo A6t Pro ফোনটি Crystal White এবং Crystal Violet কালার অপশনে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দাম সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে শীঘ্রই কম দামে এই ফোনের সেল শুরু হবে বলে আশা করা হচ্ছে।

যেসব ইউজাররা দীর্ঘ ব্যাটারি লাইফ, বড় ডিসপ্লে এবং ওপ্পো ব্র্যান্ডের স্মার্টফোন পছন্দ করেন তাদের Oppo A6t Pro ফোনটি বেশ পছন্দ হবে। তবে দাম প্রকাশ করা হলে সঠিকভাবে বোঝা যাবে কোন কোন ফোনের সঙ্গে এই ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হবে। তবে যারা 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের অন্য ফোন কেনা উচিৎ। এছাড়া কম দামে 4G স্মার্টফোন কিনতে চাইলে এই ফোনটি কেনাই যায়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here