শীঘ্রই লঞ্চ হতে পারে OPPO A6t স্মার্টফোন, দেখে নিন ডিটেইলস 

শীঘ্রই Oppo তাদের A-সিরিজের নতুন এবং কম দামে Oppo A6t স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। বেশ কিছু গ্লোবাল সার্টিফিকেশন সাইটে ফোনটি দেখা গেছে। এই লিস্টে NBTC, WiFi Alliance এবং NBD ডেটাবেস রয়েছে। তাই ফোনটি খুব তাড়াতাড়ি পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। আপকামিং ফোনটি 4G কানেক্টিভিটি সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo A6t ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

নিচে দেওয়া ইমেজের NBTC লিস্টিঙে Oppo A6t ফোনের CPH2847 মডেল নাম্বার এবং নাম দেখা গেছে। NBTC ডেটাবেসের মাধ্যমে কনফার্ম জানা গেছে ফোনটিতে 2G/3G/4G নেটওয়ার্ক সাপোর্ট করবে। অর্থাৎ এটি একটি কম দামে 4G মডেল হতে পারে। জানিয়ে রাখি শীঘ্রই থাইল্যান্ডে ফোনটি লঞ্চ হতে পারে। কারণ সাধারণত NBTC প্ল্যাটফর্মে লিস্টেড হওয়ার পরই সেল করার অনুমতি পাওয়া যায়।

WiFi Alliance সার্টিফিকেশনে Oppo A6t ফোনটি Android 15 সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। এটি সেগমেন্টের অন্যতম ডিভাইস হয়ে উঠেছে। এছাড়া ফোনটিতে WiFi 5 ডুয়েল ব্যান্ড (2.4GHz + 5GHz) এবং WPA2/WPA3 এন্টারপ্রাইস/পার্সোনাল সিকিউরিটি ফিচার থাকতে পারে। বাজেট সেগমেন্টের WiFi 5 ফিচারের জন্য আপকামিং ফোনটি এগিয়ে থাকতে পারে।

NBD ডেটাবেসে Oppo A6t স্মার্টফোনের সম্পর্কে বেশ কিছু ফিচার প্রকাশ্যে এসেছে। এই ফোনটিতে 6.75 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি 4GB + 64GB এবং 4GB + 128GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। তবে এখনো প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি ও ডিজাইন–এর মতো বড় ডিটেইলস প্রকাশ হয়নি, কিন্তু শিগগিরই এটি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত Oppo A6t স্মার্টফোনের প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি এবং ডিজাইনের মতো গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

 

যারা দৈনন্দিনের সাধারণ কাজের জন্য এবং বড় ডিসপ্লে এবং Android 15 সহ এমন একটি কম দামে স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Oppo A6t ফোনটি ভালো অপশন হতে পারে। বাজারে লঞ্চের পর ফোনটি Redmi 13C, Samsung Galaxy A06 এবং Infinix Smart 10 স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। 1এই ফোনটি 4G কানেক্টিভিটি সহ পেশ করা হবে, তাই এই ফোনটি কতটা জনপ্রিয় হয়ে উঠবে তার এখন‌ই বলা সম্ভব নয়। তবে ফোনটির 5G মডেল লঞ্চ করা হলে সেটি অবশ্যই বেশি জনপ্রিয়তা লাভ করবে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল তথ্য না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা যাবে না।

যারা ওপ্পো ব্র্যান্ড পছন্দ করেন এবং এন্ট্রি লেভেলের স্মার্টফোন খুঁজছেন, তারা আপকামিং Oppo A6t ফোনটির অপেক্ষা করতে পারেন। এটি একটি ভালো অপশন হতে পারে। অন্যদিকে যদি ইউজাররা 5G কেনার কথা ভাবছেন, তারা বাজারে উপস্থিত অন্যান্য অপশন দেখতে পারেন। Oppo A6t ফোনের নতুন আপডেট প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

 

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here