বর্তমানে OPPO A6 series এমন একটি গাছ হয়ে উঠেছে যা ক্রমশ ডালপালা ছড়িয়েই চলেছে। ভারতের বাজারে ইতিমধ্যে কোম্পানির এই সিরিজের অধীনে A6x 4G, A6 5G, A6x 5G এবং A6 Pro 5G নামের চারটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। জেনে অবাক হতে হয়, গতকাল OPPO A6v 5G ও OPPO A6i+ 5G সহ চীনে এই সিরিজে মোট এগারোটি স্মার্টফোন পেশ করা হয়েছে। নিচে এই দুটি লেটেস্ট 5G স্মার্টফোন সম্পর্কে আলোচনা করা হল।
OPPO A6v এবং A6i+ 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই দুটি ফোনেই ARM Mali-G57 MC2 GPU যোগ করা হয়েছে।
চীনে OPPO A6v ও OPPO A6i+ ফোনদুটি 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই ফ্ল্যাট স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট ও 1125nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য উভয় ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP মোনোক্রোম লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য OPPO A6i ফোনে 8MP এবং OPPO A6v ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A6v এবং OPPO A6i+ উভয় 5G ফোনে বড় ব্যাটারি দেওয়া হয়েছে। OPPO A6i+ ফোনে 7000mAh Battery যোগ করা হয়েছে। অপরদিকে OPPO A6v ফোনে 6500mAh ব্যাটারি রয়েছে। এই দুটি ফোনের ব্যাটারি 45W SuperVOOC Flash Charge টেকনোলজি দেওয়া হয়েছে। এছাড়াও OPPO A6v ফোনটি OTG ফিচার সাপোর্ট করে।
জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য OPPO A6i+ ফোনে IP66 + IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে। অন্যদিকে OPPO A6v ফোনে IP64 রেটিং রয়েছে, যা ফোনটিকে জলের ছিটা থেকে সুরক্ষিত রাখবে। এই দুটি ফোনেই 16GB Virtual RAM দেওয়া হয়েছে, ফলে উভয় ফোনে দ্বিগুণেরও বেশি RAM পারফরমেন্স উপভোগ করা যাবে।
চীনে OPPO A6i+ ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 8GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট 1499 ইউয়ান অর্থাৎ প্রায় 19,699 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 12GB RAM ভেরিয়েন্টে 256GB এবং 512GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 1599 ইউয়ান (প্রায় 21 হাজার টাকা) এবং 1799 ইউয়ান (প্রায় 23 হাজার টাকা) রাখা হয়েছে। এই ফোনটি Glacier White এবং Velvet Brown কালার অপশনে পেশ করা হয়েছে।
অপরদিকে OPPO A6v ফোনটি 8GB RAM + 256GB Storage সহ 1199 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 15,799 টাকার কাছাকাছি। চীনে এই ফোনটি Glacier Blue, Titanium Rock Purple এবং Wilderness Green কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনদুটি ভারতে পেশ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।









