6500mAh ব্যাটারি, Snapdragon 685 চিপসেট সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল সস্তা Oppo A6X স্মার্টফোন

চাইনিজ টেক কোম্পানি Oppo ইন্দোনেশিয়াতে তাদের নতুন বাজেট স্মার্টফোন Oppo A6x লঞ্চ করেছে। ফোনটি রিটেইল স্টোরের মাধ্যমে পেশ করা হয়েছে। এই ফোনটি অনলাইন সাইটে লিস্টেড করা হলেও সবকটি মেমরি ভেরিয়েন্ট ওয়েবসাইটে নেই। কোম্পানির A-সিরিজের এই নতুন সস্তা ফোনটিতে বড় ডিসপ্লে, বড় ব্যাটারি এবং বিভিন্ন AI ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Oppo A6x ফোনে 6.75-ইঞ্চির HD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1125nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে স্প্ল্যাশ ও গ্লোব টাচ ফিচার যোগ করা হয়েছে, অর্থাৎ ভেজা হাতে এবং গ্লাভস পড়েও ফোনটি ব্যাবহার করা যাবে।

প্রসেসিঙের জন্য Oppo A6x ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 685 চিপসেট রয়েছে। এই ফোনে 4GB ও 6GB RAM এর সঙ্গে 64GB, 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া মেমরি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনটি Android 15 বেসড ColorOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে AI Editor, AI Studio, AI Live Photo, AI Gameboost, AI Notes ও AI Smart Image Matting 2.0 এর মতো বিভিন্ন AI ফিচার যোগ করা হয়েছে।

Oppo A6x ফোনে ফটোগ্রাফির জন্য 13MP + VGA ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। বাজেট রেঞ্জের দিক থেকে এই ক্যামেরা যথাযথ। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 15W চার্জিং সাপোর্টেড 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে IP64 রেটিং এবং সিঙ্গেল স্টেরিও স্পিকার রয়েছে।

ইন্দোনেশিয়ায় Oppo A6x ফোনটির বেস ভেরিয়েন্ট 1,599,000 IDR (প্রায় 8,600 টাকা) দামে লঞ্চ করা হয়েছে এবং টপ মডেলের দাম 2,699,000 IDR (প্রায় 14,600 টাকা) রাখা হয়েছে। এই ফোনটি Plum Purple, Violet Purple ও Ice Blue কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনের সবকটি মডেলের দাম নিচে জানানো হল এবং এই মডেলগুলি ইন্দোনেশিয়ার রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।

  • 4GB+64GB -1,599,000 IDR
  • 4GB+128GB- 1,799,000 IDR
  • 6GB+128GB -2,399,000 IDR
  • 6GB+256GB -2,699,000 IDR

যারা বড় ডিসপ্লে, বড় ব্যাটারি এবং ভালো পারফরমেন্স সহ একটি সস্তা স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Oppo A6x ফোনটি ভালো অপশন। অর্থাৎ ফোনটি এন্ট্রি লেভেল ইউজারদের জন্য বেশি উপযোগী। এই ফোনটিকে বাজারে উপস্থিত Redmi 13C, Samsung Galaxy A06 এবং Realme C71 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। এবার ইউজাররা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি স্মার্টফোন কিনতে পারেন।

যেসব ইউজাররা ইন্দোনেশিয়ায় রয়েছেন এবং একটি এন্ট্রি লেভেল ফোন কিনতে চাইছেন তাদের Oppo A6x ফোনটি পছন্দ হবে। জানিয়ে রাখি ভারতে অন্য চিপসেট সহ Oppo A6x 5G নামে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ শীঘ্রই ভারতের বাজারে একটি নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোনে আসতে চলেছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here