Home খবর লিক হল Oppo A7 Pro 5G স্মার্টফোনের নতুন ডিজাইন, থাকতে পারে 8,000mAh ব্যাটারি

লিক হল Oppo A7 Pro 5G স্মার্টফোনের নতুন ডিজাইন, থাকতে পারে 8,000mAh ব্যাটারি

Oppo তাদের A-সিরিজের 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আপকামিং ফোনটি Oppo A7 Pro 5G নামে পেশ করা হতে পারে। ব্রাজিলের ন্যাশনাল টেলিকমিউনিকেশন এজেন্সি ANATEL লিস্টিতে ফোনটি দেখা গেছে। এই লিপস্টিকের মাধ্যমে ফোনের মডেল নাম্বার, ডিজাইন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। সবচেয়ে বড় কথা A7 Pro 5G ফোনটির ডিজাইন চীনের বাজারে লঞ্চ হওয়া Oppo A7 Pro Max ফোনের থেকে আলাদা রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo A7 Pro 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

লিক হল Oppo A7 Pro 5G ফোনের ডিজাইন

Tecnoblog এর রিপোর্ট অনুযায়ী আপকামিং Oppo A7 Pro 5G ফোনটি ANATEL ওয়েবসাইটে CPH2931 মডেল নাম্বার সহ দেখা গেছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের ছবিও প্রকাশ্যে এসেছে। লিক ছবির মাধ্যমে ফোনটি ব্রাউন কালার অপশনে দেখানো হয়েছে।

Oppo A7 Pro 5G ফোনের রেয়ার প্যানেলে ক্যাপসুল শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এতে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি রিং এর মতো ফ্ল্যাশ ইউনিট রয়েছে। রিপোর্ট অনুযায়ী ফ্ল্যাশ ইউনিটে মাল্টিকালার RGB LED লাইট যোগ করা হতে পারে। ফলে Oppo A7 Pro Max ফোনটির ডিজাইন যথেষ্ট ইউনিক দেখাচ্ছে। এর ঠিক নীচের দিকে স্পিকার রয়েছে। তবে ফোনের ডানদিকে ভলিউম এবং পাওয়ার বাটন যোগ করা হয়েছে।

Oppo A7 Pro 5G ফোনের সম্ভাব্য ফিচার

ANATEL লিস্টিঙের মাধ্যমে Oppo A7 Pro 5G ফোনটির ব্যাটারি সাইজ সম্পর্কে জানা গেছে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 8,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এটি Oppo A7 Pro Max ফোনের 10,000mAh ব্যাটারি চেয়ে কম। তবে দূর্দান্ত পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে।

ব্রাজিলের বাজারে ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। Oppo A7 Pro 5G ফোনটিতে 6.57 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে স্ক্রিন রেজোলিউশন, রিফ্রেশ রেট এবং প্যানেল টাইপের মতো সুবিধা পাওয়া যাবে।

এই মাসের শুরুতেই Oppo চীনের বাজারে তাদের Oppo A7 Pro Max ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনে 6.78 ইঞ্চির Full-HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনের 1,272 x 2,772 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোন Qualcomm Snapdragon 4 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69K রেটিং যোগ করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Oppo A7 Pro 5G ফোনের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।