Home খবর 10000mAh ব্যাটারি সহ গীকবেঞ্চে স্পট হল Oppo A7 Pro Max স্মার্টফোন, জেনে নিন কেমন হবে পারফরমেন্স

10000mAh ব্যাটারি সহ গীকবেঞ্চে স্পট হল Oppo A7 Pro Max স্মার্টফোন, জেনে নিন কেমন হবে পারফরমেন্স

Oppo তাদের নতুন Oppo A7 Pro Max ফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। গত কয়েক দিন আগেই এই ফোনের লিক প্রকাশ্যে এসেছিল। এবার লঞ্চের আগেই বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের পারফরমেন্স, RAM, অপারেটিং সিস্টেম এবং বেঞ্চমার্ক স্কোর সম্পর্কে জানা গেছে। শীঘ্রই মিড রেঞ্জে বড় ব্যাটারি সহ ফোনটি লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo A7 Pro Max ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Oppo A7 Pro Max ফোনের Geekbench লিস্টিং

সোশ্যাল মিডিয়া সাইট এক্সের মাধ্যমে প্রকাশ্যে আসা গীকবেঞ্চ ডিটেইলস অনুযায়ী আপকামিং ফোনটি PYC110 মডেল নাম্বার সহ দেখা গেছে। এটি Oppo A7 Pro Max ফোনের হবে বলে জানা গেছে। লিস্টিং অনুযায়ী ফোনে लिए Qualcomm Snapdragon 4 Gen 5 (SM4850) প্রসেসর দেওয়া হতে পারে। এই অক্টাকোর প্রসেসরে 2.02GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি কোর এবং 2.40GHz ক্লক স্পীডযুক্ত দুটি হাই পারফরমেন্স কোর রয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনে Adreno 629 GPU দেওয়া হতে পারে।


Geekbench লিস্টিং অনুযায়ী টেস্ট করা Oppo A7 Pro Max মডেলটিতে 12GB RAM এবং Android 16 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 976 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 2,250 স্কোর পেয়েছে।

Oppo A7 Pro Max ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

আগের প্রকাশ্যে আসা লিক ডিটেইলস অনুযায়ী আপকামিং Oppo A7 Pro Max ফোনটি 10,000mAh বড় ব্যাটারি সহ কোম্পানির প্রথম স্মার্টফোন হতে পারে। একইসঙ্গে ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির থিকনেস মাত্র 8.47mm এবং ওজন 226 গ্রাম হবে বলে জানা গেছে।

Oppo A7 Pro Max ফোনে 6.78-ইঞ্চির ফ্ল্যাট AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

শীঘ্রই হতে পারে লঞ্চ

Oppo এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Oppo A7 Pro Max ফোনের সম্পর্কে অফিসিয়াল টিজার বা কনফার্ম জানানো হয়নি। তবে বিগত কিছু দিন ধরে প্রকাশ্যে আসা লিক রিপোর্ট এবং গীকবেঞ্চ লিস্টিং দেখে মনে করা হচ্ছে শীঘ্রই কোম্পানির ফোনটি লঞ্চ করা হতে পারে।

যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, সুন্দর ডিসপ্লে এবং দৈনন্দিন ব্যাবহারের জন্য মাল্টিটাস্কিং স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Oppo A7 Pro Max ফোনটি ভালো অপশন হতে পারে।

লঞ্চের পর Oppo A7 Pro Max ফোনটি realme, Redmi এবং iQOO ব্র্যান্ডের বড় ব্যাটারি সহ মিড রেঞ্জে ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা মিড রেঞ্জ সেগমেন্টে বড় ব্যাটারি, লেটেস্ট Android 16 এবং নতুন Snapdragon 4 Gen 5 প্রসেসর সহ ফোন চাইছেন, তাঁরা A7 Pro Max ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।