খুব তাড়াতাড়ি চীনের বাজারে Oppo তাদের Oppo A7 সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। আগেই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল Oppo A7 Pro Max ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। এবার চীনের TENAA সার্টিফিকেশন সাইটে PYE110 মডেল নাম্বার সহ একটি নতুন Oppo স্মার্টফোন লিস্টেড হয়েছে। টিপস্টার Bald Panda জানিয়েছেন ফোনটি Oppo A7 সিরিজের মডেল হতে পারে। লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo A7 Pro Max ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
TENAA সাইটে লিস্টেড হল Oppo A7 সিরিজের ফোন
TENAA লিস্টিং অনুযায়ী Oppo PYE110 মডেল নাম্বার সহ ফোনে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2372 × 1080 পিক্সেল (FHD+) রেজোলিউশন সাপোর্ট করতে পারে। একইসঙ্গে ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। এই ফোনটি Android 16 বেস্ড ColorOS 16 সহ কাজ করতে পারে।
লিস্টিং অনুযায়ী আপকামিং ওপ্পো স্মার্টফোনে 7,820mAh রেটেড ব্যাটারি দেওয়া হবে। এই ফোনের টিপিক্যাল ক্যাপাসিটি 8,000mAh হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনে 50MP রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে। তবে TENAA ডেটাবেসের মাধ্যমে ফোনের ডিজাইন ইমেজ পাওয়া যায়নি।
Oppo এর আপকামিং ফোনটি 2.4GHz অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। বর্তমানে এখনও পর্যন্ত ফোনের চিপসেটের নাম অফিসিয়ালি জানানো হয়নি। ফোনটিতে 6GB এবং 8GB RAM দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনটি 128GB, 256GB এবং 512GB স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হতে পারে। ফোনে IR Blaster দেওয়া হতে পারে। ফলে টিভি, AC এবং অন্যান্য ঘরের ডিভাইসের ক্ষেত্রে ফোনটি রিমোট হিসাবে ব্যাবহার করা যাবে। এছাড়া ফোনের ওজন প্রায় 206 গ্রাম এবং থিকনেস 8.8mm হবে।
আগেই কোম্পানির পক্ষ থেকে জারি হওয়া টিজারের মাধ্যমে জানা গিয়েছিল Oppo A7 Pro Max ফোনটিতে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি দেওয়া হতে পারে। চীনের TENAA সার্টিফিকেশন সাইটে PYE110 মডেল নাম্বার দেখে মনে করা হচ্ছে এটি এই সিরিজের নতুন স্মার্টফোন হতে পারে। তবে এটি A7 Pro Max, A7 বা সিরিজের অন্য মডেল হবে বলে জানা গেছে। বর্তমান ফোনের সঠিক স্পেসিফিকেশন জানার জন্য লঞ্চের অপেক্ষা করতে হবে।
প্রকাশ্যে আসা লিক সঠিক হলে, যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ, AMOLED ডিসপ্লে এবং বড় স্টোরেজ সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Oppo A7 সিরিজের স্মার্টফোনটি ভালো অপশন হতে পারে।
যেসব ইউজাররা 8,000mAh হাজার টাকা রেঞ্জে, AMOLED ডিসপ্লে এবং ভালো ক্যামেরা সহ স্মার্টফোন কিনতে চাইছেন, তাঁরা Oppo A7 সিরিজের লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
