ওপ্পো গত সপ্তাহে ভিয়েতনামে তাদের নতুন স্মার্টফোন OPPO A93 নামে লঞ্চ করেছে। কোম্পানি তাদের ‘এ’ সিরিজের এই নতুন ফোনটি অনেকটা ভারতে লঞ্চ করা OPPO F17 Pro এর মতো লুক ও স্পেসিফিকেশনের সঙ্গে পেশ করেছে। এবার কোম্পানি আন্তর্জাতিক মার্কেটে তাদের আরেকটি নতুন স্মার্টফোন OPPO A73 নামে লঞ্চ করেছে। এই ফোনটি আপাতত টিউনেশিয়ার মার্কেটে পেশ করা হয়েছে এবং এই ফোনটিকে ভারতে লঞ্চ করা OPPO F17 এর রিব্র্যান্ডেড ভার্সন বলা হচ্ছে।
আরও পড়ুন: অতিরিক্ত খরচের জন্য হয়ে যান প্রস্তুত, বাড়তে পারে Vodafone Idea এর প্ল্যানের দাম
OPPO A73
কোম্পানি তাদের OPPO A73 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.44 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট ও 60 হার্টস রিফ্রেসরেটে কাজ করে যা আকর্ষণীয় ভিজুয়াল কোয়ালিটি দিতে সক্ষম। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90.7 শতাংশ এবং এই ফোনটির ডায়মেনশন 159.8 × 72.9 × 7.45 এমএম ও ওজন 163 গ্ৰাম।
OPPO A73 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমযুক্ত কালার ওএস 7.2 তে কাজ করে। এর সঙ্গে ফোনটি 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে 610 জিপিইউ দেওয়া হয়েছে। টিউনেশিয়াতে ফোনটি 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানোও যায়।
আরও পড়ুন: ভারতে আসতে চলেছে কম দামের স্মার্টফোন OPPO A15, লিস্টেড হল আমাজন ইন্ডিয়াতে
ফোটোগ্ৰাফির জন্য OPPO A73 এর ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের মোনো লেন্স ও 2 মেগাপিক্সেলের রেট্রো লেন্স আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের Sony IMX471 লেন্স দেওয়া হয়েছে।
OPPO A73 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম জ্যাক ও অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A73 তে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,015 এমএএইচের ব্যাটারী আছে। ফোনটি Navy Blue ও Classic Silver কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে, তবে এর দাম সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
