লিক হল OPPO A78 4G এর ভারতীয় দাম, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

Highlights

  • খুব শীঘ্রই ফোনটি লঞ্চ হতে পারে।
  • ফোনটি 20,000 টাকার কম দামে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে।
  • ফোনটির ভারতীয় ভেরিয়েন্ট গ্লোবাল মডেলের মতোই হবে বলে আশা করা হচ্ছে।

গত 11 জুলাই ওপ্পো গ্লোবাল মার্কেটে তাদের OPPO A78 4G ফোনটি পেশ করেছিল। এবার ফোনটি ভারতে লঞ্চের প্রস্ততি চলছে। খুব তাড়াতাড়ি ফোনটি ভারতে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে বড় কথা অসাধারণ ফিচার এবং সুন্দর ডিজাইন সহ এই ফোনটি 20,000 টাকারও কম দামে পেশ করা হতে পারে। চলুন এখনও পর্যন্ত পাওয়া সমস্ত লিক রিপোর্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। আরও পড়ুন: 5,200mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Honor X6a স্মার্টফোন, দেখে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

OPPO A78 4G-এর লঞ্চ ডেট এবং দাম (লিক)

  • টেক ওয়েবসাইট টেক আউটলুক ওপ্পোর এই আপকামিং ফোনটি সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য জানিয়েছে।
  • লিক রিপোর্ট অনুযায়ী ফোনটি ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ করা হতে পারে।
  • রিপোর্টে ফোনটির মার্কেট অপারেটিং প্রাইস (MOP) 17,499 টাকা বলা হয়েছে।
  • তবে ম্যাক্সিমাম রিটেইল প্রাইস (MRP) কিছুটা বেশি হতে পারে। এই ফোনটি ভারতে 20,000 টাকার কম দামে লঞ্চ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
  • স্পেসিফিকেশন এবং ডিজাইনের দিক থেকে ফোনটির ভারতীয় ভেরিয়েন্ট এটির গ্লোবাল মডেলের মতোই হবে বলে আশা করা হচ্ছে।

OPPO A78 4G-এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

  • ডিসপ্লে: Oppo A78 4G ফোনে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সহ 6.43-ইঞ্চি FullHD+ পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি একটি AMOLED প্যানেলে নির্মিত যা 90Hz রিফ্রেশরেটে কাজ করে।
  • প্রসেসর: এই ফোনটি Qualcomm Snapdragon 680 Octacore প্রসেসরে কাজ করে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফোনের মেমরি বাড়ানোর জন্য এতে মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। এর সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়। এছাড়া এই ফোনটি 8GB virtual RAM ফিচারও সাপোর্ট করে। অর্থাৎ এই ফোনে মোট 16GB RAM পারফরমেন্স পাওয়া যায়।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A78 4G ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা 67W SuperVOOC টেকনোলজি সাপোর্ট করে।
  • ক্যামেরা: এই Oppo মোবাইল ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এর ব্যাক প্যানেলে 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা 2-মেগাপিক্সেল বোকে লেন্সের সঙ্গে কাজ করে। এই ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ওএস: OPPO A78 4G ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং ColorOS 13 এ কাজ করে।
  • অন্যান্য: এই ফোনটি ডুয়েল সিম 4G, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্পিকার, ওয়াইফাই, ব্লুটুথের মতো সমস্ত প্রয়োজনীয় ফিচার সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here