Home খবর লঞ্চের আগেই লিক হল OPPO A78 4G ফোনের রেন্ডার ইমেজ এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

লঞ্চের আগেই লিক হল OPPO A78 4G ফোনের রেন্ডার ইমেজ এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

Oppo বছরের শুরুতে ভারতে OPPO A78 5G ফোন লঞ্চ করেছিল যা 18,999 টাকায় সেলের জন্য পাওয়া যাচ্ছে।এবার টিপস্টার সুধাংশুর থেকে আমরা জানতে পেরেছি যে কোম্পানি এই ফোনের OPPO A78 4G মডেলটিও লঞ্চ করতে চলেছে। এই পোস্টে আপনাদের এই ফোনের ফটো, লুক, ডিজাইন এবং ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লিক হল ফোল্ডেবল OPPO Find N3 Flip ফোনের রেন্ডার এবং ক্যামেরা স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

OPPO A78 4G ফোনের ডিজাইন (লিক)

ফ্রন্ট প্যানেল: লুক এবং ডিজাইনের দিক থেকে এই স্মার্টফোনটি তার 5G মডেলের মতো। এর ফ্রন্ট প্যানেলে একটি ফ্ল্যাট AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে। ডিসপ্লের উপরের বাম পাশে সেলফি ক্যামেরা রয়েছে। স্ক্রিনের তিনটি দিক বেজেল-লেস।

ব্যাক প্যানেল: এই ফোনে মেটালবডি ডিজাইন ব্যবহার করা হয়েছে। রেয়ার প্যানেলের উপরের বাম দিকে ডুয়াল রেয়ার ক্যামেরাটি দেওয়া হয়েছে, যা পলিশড প্যাটার্নে উপস্থিত রয়েছে। এতে দুটি রিং দেওয়া হয়েছে, একটিতে একটি বড় সেন্সর এবং অন্যটিতে সেন্সর সহ একটি ফ্ল্যাশ রয়েছে। এখানে নিচে OPPO এর ব্র্যান্ডিং রয়েছে।

সাইড প্যানেল: OPPO A78 4G ফোনের বাম দিকে ভলিউম বাটন এবং ডানদিকে এম্বেডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটনটি রয়েছে। এই ফোনের লোয়ার প্যানেলে USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। যার একদিকে একটি 3.5 mm জ্যাক এবং অন্য পাশে একটি স্পিকার রয়েছে। এই ফোনের ডায়মেনশন 160.1 x 73.2 x 7.93 mm এবং ওজন 180 গ্রাম বলা হয়েছে।

OPPO A78 4G ফোনের স্পেসিফিকেশন (লিক)

স্ক্রিন: রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনটি 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সহ 6.43 ইঞ্চি ফ্ল্যাট AMOLED ডিসপ্লে সাপোর্ট করবে যা 90Hz রিফ্রেশরেটে কাজ করবে এবং Gorilla Glass 5 দ্বারা প্রোটেকটেড থাকবে। আরও পড়ুন: ‘Adipurush’ দেখে নিরাশ হয়েছেন? তাহলে OTT তে অবশ্যই দেখুন এই 7টি সিনেমা

প্রসেসর: প্রাপ্ত তথ্য অনুযায়ী Oppo A78 4G ফোনটি Qualcomm Snapdragon 680 octa-core প্রসেসর সহ মার্কেটে লঞ্চ করা যেতে পারে।

মেমরি: লিক অনুসারে এই Oppo মোবাইলটি ভারতে 8GB RAM মেমরিতে সেলের জন্য পাওয়া যাবে, যার সাথে 128 GB ইন্টারনাল স্টোরেজ দেখা যাবে।

ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হবে, যার মধ্যে F/2.0 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং F/2.4 অ্যাপারচার যুক্ত 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স অন্তর্ভুক্ত থাকবে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Oppo A78 4G ফোনে F/2.0 অ্যাপারচার যুক্ত একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Asus Zenfone 10 এর সম্পূর্ণ ডিটেইলস, 29 জুন হবে লঞ্চ

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে।

চার্জিং: এই Oppo ফোনে 67W ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া যেতে পারে।

অন্যান্য ফিচার: এই ফোনে IP54, Wi-Fi 5, USB Type-C, Bluetooth 5.0 এর মত ফিচার দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন